Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

প্রশাসনে শুদ্ধি অভিযান ‘খামাখা খামছি দিয়ে লাভ নেই, ধরলে ধরার মতো ধরতে হবে’

প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা যেমন করবে না, তেমনি কোনো সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেওয়া ষড়যন্ত্রও করবে না। 

admin by admin
November 27, 2022
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রশাসনে কর্মরত সাধারণ কর্মকর্তারা চান একটি দায়িত্বশীল পেশাদার গণমুখী প্রশাসন। যেখানে সংবিধানের ভাষায় প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা যেমন করবে না, তেমনি কোনো সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেওয়া ষড়যন্ত্রও করবে না।

আমলারা আইন ও বিধিবিধানের মধ্যে থেকে রাজনৈতিক সরকারের কর্মসূচি বাস্তবায়ন করবে। কারণ দেশ চালাবেন রাজনীদিবিদরা।

সংবিধান, সংসদ এবং সরকার সবার ওপরে। কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক হিসাবে কর্মচারীর মতো কাজ করবেন।

তবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, কয়েক দশক ধরে প্রশাসনে দলাদলি আর ব্যক্তিস্বার্থের প্রতিযোগিতায় যে নোংরা সংস্কৃতি চালু হয়েছে এবং রন্ধ্রে রন্ধ্রে যে পচন ধরেছে, তার একটা বিহিত হওয়া দরকার। এজন্য প্রয়োজন সত্যিকারের শুদ্ধি অভিযান। আর সেটি একমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বলিষ্ঠ নেতৃত্বের দ্বারাই সম্ভব।

সংশ্লিষ্টরা বলেন, প্রায় সময় আমরা মন্ত্রীদের মুখে বলতে শুনি-দল ও প্রশাসনের মধ্যে নানারকম ভূত ঢুকে পড়েছে। যাদের বিভিন্ন নামেও ডাকা হয়। কয়েকটি শব্দ তো সবার মুখে মুখে উচ্চারিত হয়। যেমন-হাইব্রিড, কাউওয়া, অনুপ্রবেশকারী, ষড়যন্ত্রকারী ইত্যাদি। কিন্তু এ নিয়ে খোদ সরকারপন্থি কর্মকর্তাদেরও অনেকের প্রশ্ন। তারা বলেন, এত তথ্য যখন আমরা জেনে ফেলেছি এবং বাস্তবে এসব অভিযোগ ও অনুমানের অনেকখানি তো সত্যও বটে, তাহলে এদের বিরুদ্ধে কার্যকর শুদ্ধি অভিযান শুরু হচ্ছে না কেন? কবে সেই শুদ্ধি অভিযান হবে। একেবারে সময় চলে গেলে, না নির্বাচন শেষ হলে?

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমি সব সময় বলে আসছি, লিখে আসছি-প্রশাসন হবে দলমতের ঊর্ধ্বে। সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। কেউ রাজনীতি করবেন না। রাজনীতি করবেন রাজনীতিবিদরা। কর্মচারীরা কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যেমন চেষ্টা করবেন না, তেমনি কাউকে ক্ষমতায় আনার জন্যও ভূমিকা রাখবেন না। একটি সুস্থ গণতান্ত্রিক দেশের জন্য দলমত নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই। এটা খুবই জরুরি।’

প্রশাসনে শুদ্ধি অভিযান প্রসঙ্গে সাবেক সচিব এবং প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু আলম মো. শহিদ খান সাংবাদিকদের বলেন, ‘সবকিছু দেশে প্রচলিত আইনের মাধ্যমেই করতে হবে। কেউ কোনো অন্যায় করে থাকলে বাধ্যতামূলক অবসর দেওয়া কোনো সমাধান নয়। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ ওই ধরনের বেআইনি কর্মকাণ্ড করার সাহস না করে। এছাড়া যে বা যারাই প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি তুলুক না কেন, কোনো লাভ হবে না। আসলে বিড়ালের গলায় কেউ ঘণ্টা বাঁধতে চাইবে না।’ তাছাড়া তিনি মনে করেন, ‘যতদিন দল এবং রাজনীতিতে প্রকৃত শুদ্ধি অভিযান হবে না, ততদিন প্রশাসনে শুদ্ধি অভিযান ওই অর্থে কার্যকর ও সফল হবে না। যেমন সফল হয়নি ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান। তাই লোক দেখানোর জন্য খামাখা একটু খামছি দিয়ে লাভ নেই। ধরলে ধরার মতো সবাইকে ধরতে হবে।’

সরকারি দল সমর্থক বলে পরিচিত সাবেক ও বর্তমানে কর্মরত বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরাও কখনো চাইনি প্রশাসনে নোংরাভাবে দলীয়করণ করা হোক। তবে বিগত চারদলীয় জোট সরকারের সময়ে যেভাবে প্রশাসনকে দলীয়করণ করে শত শত কর্মকর্তাকে পদোন্নতিবঞ্চিত, চাকরিচ্যুত করাসহ নানাভাবে হয়রানির রেকর্ড তৈরি করা হয়েছিল তা থেকে পুরো জাতি মুক্তি চেয়েছিল। পাশাপাশি সবার দাবি ছিল, যেন জড়িতদের শাস্তি হয় এবং ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও বেনিফিট পায়। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে একটি প্রতিকার কমিটিও করে দেন। তারপর অনেকে চাকরি ফিরে পান। এছাড়া কিছু কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা করা হয়। কিন্তু কিছুদিন না যেতেই জোট সরকার আমলের ৮০ শতাংশ (চারদলীয় জোট সরকারপন্থি) আমলারা রাতারাতি সব আওয়ামী লীগার হয়ে গেল। পরে দিনকে দিন তাদের আধিপত্য বাড়তে থাকে। পরে দেখা গেল সবাই আওয়ামী লীগ।

অথচ সত্যিকারার্থে যারা বিএনপি সরকারের সময়ে জীবন ও চাকরির ঝুঁকি নিয়ে সচিবালয়ে সরব ছিলেন, প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন, ওই সময়কার মন্ত্রিপরিষদ সচিবের কক্ষের সামনে অবস্থান নিয়েছিলেন, জনপ্রশাসন সচিব সোলায়মান চৌধুরীর রুম যারা ঘেরাও করেছিলেন পদোন্নতির জন্য-তাদের কথা রাতারাতি অনেকে ভুলে গেলেন। বাস্তব তথ্য হলো-প্রকৃত আওয়ামী লীগ করা এবং একই সঙ্গে পেশাদার সেসব আমলার অনেকের যথাযথ মূল্যায়ন হয়নি। বরং সরকারের প্রথম দুবছরের মাথায় এসে আমরা দেখতে পেলাম-একশ্রেণির সুবিধাবাদীদের দখলে সব গুরুত্বপূর্ণ পদ চলে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একে একে খাঁটি ও ডেডিকেটেড আওয়ামী কর্মকর্তাদের কৌশলে বের করে দেওয়া হলো। চলে আসতে হলো ৮৪ ব্যাচের আব্দুল মালেককে, ১৫তম ব্যাচের খাইরুল ইসলামকে তারও আগে সরানো হলো। কিছুদিন কবির বিন আনোয়ারের ঠাঁই হলেও তিনিও বেশিদিন সেখানে থাকতে পারেননি। আর বিএনপি সরকার এবং ওয়ান-ইলেভেন সরকারের সময়ে সবচেয়ে যে কর্মকর্তা সবাইকে ঐক্যবদ্ধ করে প্রশাসনে ন্যায়বিচার প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন-সেই আবু আলম শহিদ খানকে অনেকটা মূল্যায়ন করা হলেও শেষদিকে তাকে সতীর্থদের ষড়যন্ত্রের কাছে হার মানতে হয়। ১০ম ব্যাচের কর্মকর্তা প্রতিবাদী খাজা মিয়া শেষ পর্যন্ত সচিব হতে পারলেও ওই সময়কার আন্দোলনের সহযোদ্ধা আজাহার আলী খানকে সচিব করা হয়নি। তাকে গ্রেড-১ এবং চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। বেশি কষ্ট দেওয়া হয়েছে ৮৫ ব্যাচের সেই তুখোড় প্রতিবাদী অমিত কুমার বাউলকে। যিনি বিএনপি সরকারের সময়ে বারবার পদোন্নতিবঞ্চিত হয়েও জোরাল কণ্ঠে সব সময় প্রতিবাদী ছিলেন। কিন্তু তাকে শেষ পর্যন্ত অতিরিক্ত সচিব থেকে বিদায় নিতে হয়েছে। সম্ভবত মনের দুঃখে তিনি এখন বিদেশে থাকেন। ১০ম ব্যাচের হায়াততুল্লাহকে সচিব করা হয়নি। সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে গ্রেড-১। ৮৫ ব্যাচের মুহিবুল হক সচিব হতে পারলেও বিমানে তাকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। বিমানের দুর্নীতির বিরুদ্ধে এক রকম একাই লড়াই করে বিমানকে তিনি লাভে আনতে সক্ষম হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও ক্রিজে টিকতে পারেননি।

ক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, এ রকম বহু কর্মকর্তার আত্মত্যাগ রয়েছে আওয়ামী লীগ সরকারের জন্য। কিন্তু তাদের অনেককে উলটো হেনস্তা ও কোণঠাসা করে রাখা হয়েছে। বিপরীতে একশ্রেণির আমলারা প্রশাসনে পরিবারতন্ত্র চালু করেছেন। নিজে সচিব হওয়া ছাড়াও পরিবারের লোকজনকেও সচিব করতে মরিয়া ছিলেন। তাদের চক্রান্তে ৮৫ ব্যাচের অনেক যোগ্য ও মেধাবী কর্মকর্তা সচিব হতে পারেননি। ৮৪, ৮৫, ও ৮৬ থেকে শুরু করে নিচের দিকেও অনেকে মেধাবী ও যোগ্য কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করে শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয়। সামনে ১৩তম ব্যাচ থেকে সচিব করা হবে। অথচ ১০ম ও ১১ ব্যাচের অনেক দক্ষ কর্মকর্তা এখনো সচিব হতে পারেননি। খুবই দক্ষ ও সৎ কর্মকর্তা হওয়ার পরও ৮৫ ব্যাচের আহসানুল জব্বারকে সচিব করা হয়নি।

তবে এতকিছুর পরও এমন কয়েকজন কর্মকর্তাকে সচিব করা হয়েছে যারা এ সরকারের জন্য ব্যাপক সাফল্য এনে দিয়েছেন। এর মধ্যে বর্তমানে প্রথম সারিতে আছেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান। ১০ম ব্যাচের এ কর্মকর্তার নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ে গত এক বছরে যে রকম সংস্কার ও অগ্রগতি হয়েছে তা গত ৫০ বছরেও হয়নি। শতভাগ ডিজিটাল সচিব। সঙ্গে পেয়েছেন একজন সৎ ও দক্ষ মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে। আছে প্রদীপ কুমার দাসের মতো পরীক্ষিত অতিরিক্ত সচিব। মোদ্দা কথা, একটা চৌকস ও সৎ টিমের কারণে ভূমি মন্ত্রণালয়ে এখন অনিয়ম, দুর্নীতি ও জনহয়রানি অনেকখানি কমে গেছে। অনেকে বলেন, যদি কোনো সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে অনেকদিন রাখতে হয় তাহলে প্রথম সারিতে নাম থাকতে হবে মোস্তাফিজুর রহমানের। সাম্প্রতিক সময়ে আরও একজন সচিব নিয়োগের সিদ্ধান্ত খুবই প্রশংসিত হয়েছে। তিনি হলেন কাজী ওয়াছি উদ্দিন। ৯ম ব্যাচের এ কর্মকর্তা একজন শতভাগ সৎ ও দক্ষ কর্মকর্তা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতীতে কখনো এ রকম পরীক্ষিত সৎ অফিসার সচিব হিসাবে নিয়োগ পাননি। যদিও অনেক পরে তাকে সচিব করা হয়েছে। বরং এ ধরনের কর্মকর্তাদের আরও আগে সচিব করা দরকার ছিল।

সূত্রমতে, এ মন্ত্রণালয়ে সচিব হওয়ার জন্য অনেকে রীতিমতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। যেসব খবর বাতাসে এখনো ভাসছে।

রাজউক চেয়ারম্যান হিসাবেও অনেকদিন পর আনিছুর রহমান মিয়ার মতো একজন খুবই সৎ ও যোগ্য আমলাকে চেয়ারম্যান করা হয়েছে। তাকে দিয়ে আর যাই কিছু হোক না কেন, কেউ অন্যায় কাজ করাতে পারবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অতিরিক্ত সচিব থাকাবস্থায় তিনি এ রকম অনেক দৃষ্টান্ত রেখেছেন। যে কারণে এই দক্ষ কর্মকর্তাকে সচিব হতে বাগড়া দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন। শতভাগ সরকারের আস্থাভাজন ভালোমানের একজন কর্মকর্তা। যদিও তার চাকরি বেশিদিন নেই। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন শতভাগ পেশাদার আমলা। সরকারের গুডবুকে থাকা এ কর্মকর্তার চাকরিও বেশিদিন নেই। এর আগে এক সময় ছিলেন ইকবাল মাহমুদ ও আতাহারুল ইসলাম, সামসুদ্দিন আজাদ চৌধুরীর মতো জাঁদরেল সচিব। তারা ছিলেন পেশাদার ও সাহসী সচিবের বিরল দৃষ্টান্ত।

সূত্র-যুগান্তর

Post Views: 319

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

by admin
September 20, 2026
0
1

কল্পনা করুন তো, শান্ত মেঘনার পাড়ে মিষ্টি বাতাসে হুট করেই ভেঙে পড়ছে আকাশ চিঁড়ে আসা এক বিকট গর্জন! আকাশে উড়ছে...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d