মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রাতের আঁধারে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত এগারোটায় উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজমনগর রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মনিন্দ্র চৌকিদার বাড়ির স্বদেশ কুমার দাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্পী রাণী দাস (৪৫) জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে মাড়াইয়ের জন্য রাখা ধানের স্তুপে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর রাত তিনটার দিকে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটে যার ফলে ১০ গন্ডা জমির সম্পূর্ণ ধান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার ধান পুড়ে যায়।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, ধানে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর ধুমঘাট রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







