অনুমতি ছাড়াই নয়াপল্টনে জনসভার ঘোষণার পর রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে ১০ ডিসেম্বরের জনসভা স্থল নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আর সরকার যদি এরমধ্যে বিকল্প কিছু নিয়ে সিদ্ধান্ত নেই সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই।’
সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে দেয়ালের আর নানা স্থাপনার কারণে সেটি আর বড় সমাবেশ করার উপযোগী নয় বলেও মনে করেন বিএনপি নেতা।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে দলের সবশেষ এই অবস্থান ঘোষণা করেন ফখরুল।








