রংপুর বিভাগীয় প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাদ্রাসা ছাত্রী জান্নাতি আক্তার খাদিজা (১৬) মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়েছে। তার নামও পরিবর্তন করে ইউসুব আলী রাখা হয়েছে। জান্নাতি আক্তার খাদিজা বর্তমানের ইউসুব আলী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মাঝপাড়া গ্রামের কামরুজ্জামান পারভীন আক্তার দ¤পতির তৃতীয় সন্তান ও উত্তর গোবধা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। এলাকাবাসী বলেন, কামরুজ্জামান ও পারভীন আক্তার দ¤পতির দুই ছেলে দুই মেয়ের মধ্যে তৃতীয় সন্তান জান্নাতি আক্তার খাদিজা উত্তর গোবধা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। ছোট বেলা থেকেই দৈহিক গঠন ও আচরণ ছিল মেয়ে সুলভ। তার চলাফেরাও ছিল মেয়ে বন্ধুদের সাথে। গত এক মাস ধরে তার আচরণ ও দৈহিক গঠনে ছেলে সুলভে পরিবর্তন দেখা দেয়। গত সপ্তাহে তার কণ্ঠ ও দৈহিক গঠনে পুরোপুরি পুরুষে রূপান্তরিত হলে পারিবারিক ভাবে তাকে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হন। মেয়ে থেকে পুরোপুরি ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার নাম জান্নাতি আক্তার খাদিজা থেকে পরিবর্তন করে ইউসুব আলী রাখেন তার পরিবার। চুল কেটে ছোট করে নারীদের পোশাক পরিবর্তন করে ছেলেদের পোশাকও পড়ছে সে। তবে লোক লজ্জায় বাড়ির বাহিরে যেতে এবং মাস্ক খুলে ছবি তুলতেও অপরাগতা প্রকাশ করে ইউসুব আলী। গত এক সপ্তাহ জুড়ে ঘটনাটি নিজেদের মধ্যে গোপন থাকলেও বৃহ¯পতিবার তা এলাকাবাসীর মাঝে প্রকাশ পায়। ফলে তাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। কামরুজ্জামান বলেন, এক মাস ধরে খাদিজার কণ্ঠ দৈহিক গঠনে বেশ পরিবর্তন ঘটতে থাকে। গত সপ্তাহে পুরোপুরি পুরুষে রূপান্তরিত হওয়ায় পারিবারিক ভাবে তাকে পরীক্ষা
করে আমরা নিশ্চিত হয়েছি। তার নাম রাখা হয় ইউসুব আলী। আদিতমারী উপজেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আজমল হক বলেন, হরমোন পার্থক্যের কারণে এমনটি হতে পারে। কোন পুরুষের শরীরে নারী হরমোন বৃদ্ধি পেলে পুরুষ থেকে নারীতে এবং নারীর শরীরের পুরুষের হরমোন বৃদ্ধি পেলে নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে পারে। মূলত পরীক্ষা না করে কিছু বলা যায় না।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







