নিজস্ব প্রতিবেদক,বরিশাল॥ ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোপাল পুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সুত্রে জানাগেছে,একই এলাকার হিন্দু সপ্রদায় মধাব চন্দ্র শীলের কাছ থেকে ২০১৩ সনে ২৯ শতাংশ জমি ক্রয় করে একই এলাকার দিনমজুর শিপন হাওলাদার সম্প্রতি ওই সম্পত্তিতে একটি ঘর উত্তলন করেন।এলাকার কিছু অসাধু স্বার্থন্বেশী মহলের সহোযোগিতায় গতকাল শুক্রবার রাতে একদল লাঠিয়াল বাহিনী নিয়ে মাধব শীলের স্ত্রী সোনালী রানী সহ আরো ৫/জন নারী পুরুষ মিলে বসতপূর্ন বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযেগ তুলছেন ভুক্তভুগী শিপনের পরিবার।তারা অভিযোগ করে বলেন,বসত ঘরে হামলাকালীন সময়ে শিপনের স্কুল পড়–য়া কন্যা ও স্ত্রী বাধা দিতে আসলে তাদের কে বেধরক মারধর করে ঘরে থাকা নগদ ৭০,০০০হাজার টাকা নিয়ে যায়।এ ব্যাপারে শিপন হাওলাদার নলছিটি থানায় অবহিত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।








