বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধায় জমিজামা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন গুরুত্বর আহত
হয়েছে। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে পুলিশের নিরব
ভূমিকার কারনে এ ঘটনা ঘটেছে। সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।
অভিযোগের বিষয়টি শনিবার(১৭ ডিসেম্বর) রাত আটটার দিকে ঢাকাপপোষ্টকে নিশ্চিত করেন সদর
থানার দায়িত্বরত (ডিউটি অফিসার) উপ-পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন। এর আগে বিকেলে গাইবান্ধা
শহরের খানকাশরীফ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাজেদুর রহমান বাদী হয়ে আট
জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নান্টু মিয়ার সাথে সাজেদুর রহমানদের দীর্ঘদিন থেকে জমিজামা
সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে অন্যায়ভাবে সাজেদুর
রহমানদের বাড়ির জমি দখলের পায়তারা করতে থাকে নান্টু মিয়ারা। এক পর্যায়ে জমিতে প্রবেশ করে
ইটের প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ সময় ক্ষেপন
করে। পরে পুলিশ না আসায় সাজেদুর রহমানসহ কয়েকজন মিলে নির্মাণ কাজে বাধা দিতে গেলে তাজুল
ইসলাম নান্টু মারার হুকুম দেয়। পরে আসামী তাজুল ইসলাম নান্টুসহ ভারাটে সন্ত্রাসী দ্বারা সাজেদুর
রহমান ও তার ভাইদের এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এক পর্যায়ে
আসামী রাজিব মিয়া নামে এক আসামী হাতে থাকা ধারালো ছোরা দিয়ে মমিনুল ইসলাম বাবুর মাথায়
কুপিয়ে জখম করে। ইমরান মিয়া আরেক আসামী লোহার পাইপ দিয়ে মাহফুজার রহমানের মাথায় চোট
মেরে গুরুত্বর জখম করে। এ ঘটনায় অন্তত ৭ জন গুরুত্বর আহত হয়। পরে আহতদের গাইবান্ধা জেলা
হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তৌহিদুল ইসলাম মুঠোফোনে
জানান, জমি সংক্রান্ত মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






