নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৫ শতাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার আগ্রান গণজাগরণ সমাজ সেবা সংস্থা প্রাঙ্গণে এ
কম্বল বিতরণ করা হয়। ঢাকার মধু হাজী এন্ড সন্স ও আলহাজ্ব খাদেমুল ইসলাম এন্ড
সন্স এর অর্থায়নে গণজাগরণ সমাজ সেবা সংস্থা এবং আল মাবরুর হজ্ব ও ওমরাহ
কাফেলার উদ্যোগে শীতার্ত দরিদ্রদের জন্য এ আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ্ব খাদেমুল ইসলাম,
বড়াইগ্রাম সরকারী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক মতিন, প্রভাষক হারুন
অর রশিদ, ইউপি সদস্য ইসমাইল হোসেন ও আলম মুন্সি প্রমূখ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।...








