Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সম্পাদকীয় পাঠ থেকে বঞ্চিত কেন অনলাইন সংবাদমাধ্যমের পাঠক?

অনলাইনে সংবাদপ্রাপ্তির বিপুল চাহিদা তৈরি হয়েছে। আর তাই অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকীয় অবস্থান জনগণ এবং সমাজের কাছে উপস্থাপন করা জরুরি।

admin by admin
February 5, 2023
in জাতীয়, তথ্যপ্রযুএি, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
আহসান হাবীব রাভী   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাড়ির বারান্দায় বসে সকালে এক কাপ চায়ের সাথে পত্রিকা পড়া ছিল এক সময়ের খুবই চেনা-পরিচিত দৃশ্য। অভিরুচি অনুযায়ী বিভিন্ন পাতাও ছিল একেকজনের পছন্দের তালিকায়। কেউ হয়তো খেলার পাতায় নিমগ্ন হয়ে থাকতেন, কেউ পড়তেন শুধুই বিনোদন পাতা। আবার কারও পছন্দ ছিল আন্তর্জাতিক বিষয়াবলী, কারও সারাদেশের সংবাদ। সংবাদপত্রের আধেয়ের বিভিন্ন ধরনের পছন্দের সেই চল এখনও আছে। এখনও খেলাপ্রেমীরা খেলার সংবাদেই বেশি নজর রাখেন, সংগীত অনুরাগীরা খোঁজ রাখেন বিনোদনধর্মী সংবাদে। তবে ওই ছাপা সংবাদপত্র পড়ার যে প্রচলিত অভ্যাস তা অনেকখানি বদলে গিয়েছে। যদিও দেশের সংবাদপত্রের প্রচার সংখ্যা বেড়ে যাওয়ার চিত্র উঠে এসেছে সরকারি নথিতে। তা নিয়ে অবশ্য ভিন্নমতও রয়েছে। সারা দুনিয়ায় এখন অনলাইনের জয়জয়কার। কমে যাচ্ছে ছাপা সংবাদপত্রের প্রচার সংখ্যাও। জলজ্যান্ত প্রমাণও আছে। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট- এর ছাপা সংস্করণ বন্ধের খবর ছাপা পত্রিকার চাহিদা পড়তির উল্লেখযোগ্য উদাহরণ। এখন পত্রিকাটি শুধু ডিজিটাল সংস্করণ চালু রেখেছে। বিশ্বব্যাপী ছাপা সংবাদপত্র যে সংকট সময় পার করছে তা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখা যায়। বাংলাদেশের সার্বিক চিত্র বর্ণনায় সরকারি নথি ভিন্ন কথা বললেও এটি অনেকটা নিশ্চিত বলা যায় আমাদের দেশেও ছাপা পত্রিকার পাঠক কমেছে। যথেষ্ট তথ্য ছাড়াই এ দাবি তুললেও এটিই বাস্তবতা।

তরুণ প্রজন্মের (বিশেষত জেনারেশন জেড) সংবাদ পাঠের অভ্যস্ততা বদলেছে। সংবাদপ্রাপ্তির আঙ্গিকের ধরনও বদলেছে। বাংলাদেশে অনলাইন সংবাদপত্রের আগমন ঘটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হাত ধরে। এরপর থেকে নতুন নতুন অনলাইন সংবাদমাধ্যমের আগমন ঘটছেই। চাহিদার বিষয়টি অনুভব করে ছাপা পত্রিকা, টেলিভিশন চ্যানেলগুলোও অনলাইন সংস্করণ এনেছে। এমনকি অনলাইনেই মিলছে ছাপা সংস্করণের ই-ভার্সন। অনলাইনের এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাজারে ভুঁইফোড় অনলাইন পোর্টালও যুক্ত হয়েছে। সংবাদপ্রাপ্তির আঙ্গিকের এ ধরন এখনও জনপ্রিয়। তবে এখন নতুন আরও এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে সংবাদ বিপণন এবং সংবাদপ্রাপ্তির অন্যতম বড় প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ মাধ্যমের বিচরণ তৈরি হয়েছে। ইনস্টাগ্রাম, ফেইসবুক, ইউটিউব, টুইটার, লিংকড-ইন, টিকটকে সব সংবাদমাধ্যম নিজেদের অ্যাকাউন্ট তৈরি করে সংবাদ শেয়ার দিচ্ছে। এসব প্ল্যাটফর্ম থেকেই অসংখ্য পাঠক সংবাদ পড়ছেন। সংবাদের লিংক, ভিজ্যুয়াল সংবাদের লিংক শেয়ার করা ছাড়াও নতুন ধরনের মাত্রা যুক্ত হয়েছে। এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সংবাদের ইনফোগ্রাফ। একটি সংবাদের চুম্বক অংশ দিয়ে ছবি আকারে তৈরি ইনফোগ্রাফ জনপ্রিয় হয়ে উঠছে।

সংবাদমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিউজ শেয়ারিং প্ল্যাটফর্মের আবির্ভাব হয়েছে। এসব প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ‘নাট শেল’, ‘ক্যাবল্গ্রাম’, ‘দ্য ফ্রন্ট পেজ’ প্রভৃতি। এসব নিউজ শেয়ারিং প্ল্যাটফর্ম নিজেরা সংবাদ তৈরি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে না। কিন্তু প্রতিদিন মূলধারার গণমাধ্যম থেকে সংবাদের চুম্বক অংশ নিয়ে ছবি আকারে ইনফোগ্রাফ তৈরি করছে। উল্লেখ করছে সংবাদসূত্রও এবং কমেন্ট থ্রেডে যুক্ত করে দিচ্ছে সংশ্লিষ্ট সংবাদের লিংক। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাঠকের ধরন অনুযায়ী সংবাদমাধ্যম এবং নিউজ শেয়ারিং প্ল্যাটফর্মগুলো সংবাদ ও ভিজ্যুয়াল সংবাদের লিংক এবং ইনফোগ্রাফ শেয়ার করছে। উদাহরণ হিসেবে বলা যায়, লিংকড-ইনে পেশাদারদের জন্য সম্পর্কযুক্ত আধেয় শেয়ার করা হচ্ছে। আবার রেডিও স্টেশন এবং টেলিভিশন চ্যানেলগুলো বেশি তৎপর থাকছে ভিজ্যুয়াল আধেয়’র চাহিদা রয়েছে এমন সামাজিক যোগাযোগমাধ্যমে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ আল মামুন বলছেন, সংবাদের বাজার দুটি। “প্রথমত সংবাদমিডিয়া অডিয়েন্সের কাছে সংবাদ বিক্রি করে; দ্বিতীয়ত, এই অডিয়েন্সকে আবার বিক্রি করে দেয় বিজ্ঞাপনদাতা ও নানামুখী স্বার্থগোষ্ঠীগুলোর কাছে। ফলে, সংবাদ বিক্রির মাধ্যমে এমন শ্রেণীর অডিয়েন্সকে ধরতে হয়, ক্ষেত্রবিশেষে তৈরি করতে হয় যাদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনদাতা ও স্বার্থগোষ্ঠীগুলো আগ্রহী হবে।” (মগজে কারফিউ: কোনটাকে বলি সংবাদ?, আ আল মামুন)

সংবাদ যে মাধ্যমেই পড়া হোক না কেনো শেষ পর্যন্ত কোনো ঘটনার সংবাদ হয়ে ওঠাই মূল কথা। যুগের পরিবর্তনে সংবাদপ্রাপ্তির উৎসের পরিবর্তনকে মেনে নেওয়াও স্বাভাবিক। এখানে ব্যক্তিগত অবস্থানের কথা তুলে ধরতে পারি। অনলাইন পরিসরে অভ্যস্ত হওয়ায় ছাপা পত্রিকা পড়া এবং কেনা হয় না। তবে প্রতিদিন অসংখ্যবার চোখ বুলিয়ে যাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ আরও তিনটি সংবাদমাধ্যমে। প্রতিদিন অন্তত একবারও যদি এসব সাইটে প্রবেশ না করি তবে দিনটি কেমন ছন্দহীন হয়ে যায়।

সংবাদ পড়ার পাশাপাশি বিশেষ আগ্রহ থাকে সম্পাদকীয়তে। প্রতিদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদমাধ্যমগুলোর অবস্থান জানতেই আমার এ আগ্রহ। দৈনিক পত্রিকাগুলোর অনলাইন সংস্করণে ছাপা সংস্করণের সম্পাদকীয় প্রকাশিত হয়। তবে যে সাইটটি পড়া আমার অভ্যস্ততা সেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ সম্পাদকীয় নামে সেকশন এর অভাব আমার পাঠক মনকে হতাশই করে। গণযোগাযোগ শাস্ত্রের শিক্ষার্থী হওয়ায় সংবাদ লেখা, বিবরণ, সোর্স এবং গণমাধ্যমের মতাদর্শ নিয়ে খানিকটা কৌতুহল আমার রয়েছে। সেজন্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ অন্য সংবাদমাধ্যমে পড়লেও সেটিই আবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এও পড়ি। অথচ সংবাদ লেখার ধরনে পছন্দে থাকা এই সংবাদমাধ্যমে সম্পাদকীয়-এর অনুপস্থিতি এক ধরনের শূন্যতাবোধ তৈরি করে। এরপর খোঁজ শুরু করি শুধু অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নিয়ে। শুধু অনলাইন সংবাদমাধ্যমে উপ-সম্পাদকীয়- এর জন্য মতামত সেকশন থাকলেও সম্পাদকীয়-এর জন্য আলাদা করে কোনো সেকশন নেই। অর্থাৎ প্রথমসারির অনলাইন সংবাদমাধ্যমগুলোতে সম্পাদকীয় প্রকাশিত হয় না।

দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদমাধ্যম তার নিজের আদর্শিক অবস্থান তুলে ধরে সম্পাদকীয়-এর মাধ্যমে। সাধারণত একটি নির্দিষ্ট দিনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি বা দুটি ইস্যু নিয়ে সংবাদমাধ্যম তার অবস্থান এবং সেই ঘটনার নানা আঙ্গিক তুলে ধরে সম্পাদকীয় প্রকাশ করে। সম্পাদক এবং সংবাদমাধ্যমের সম্পাদকীয় নীতিমালার সাথে যুক্ত একটি দল প্রতিদিনকার এই সম্পাদকীয় লিখে থাকেন।

একটি সংবাদমাধ্যমের জন্য সম্পাদকীয় কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরতে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, “সংবাদপত্র সংবাদই দেয়, কিন্তু প্রত্যেক সংবাদপত্রেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। সংবাদপত্র কোনো যন্ত্র নয়। সে একটা জীবন্ত সত্তা। তার পেছনে তাই পরিকল্পনা, নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু থাকে। অর্থাৎ একটা কেন্দ্র থাকে, যাকে মস্তিষ্ক বলা যায়, আর ওই যে কেন্দ্র, সেটা ধরা পড়ে সম্পাদকীয়তে। সম্পাদক ছাড়া যেমন পত্রিকা হয় না, সম্পাদকীয়বিহীন পত্রিকার তেমনি অসম্ভব তা সে-সম্পাদকীয় যেভাবেই লিখিত হোক না কেন।” (সম্পাদকীয়: সংবাদপত্রের দিকনির্দেশক; সিরাজুল ইসলাম চৌধুরী; দেশ রুপান্তর অনলাইন, ২০ ডিসেম্বর ২০১৮)

অর্থাৎ সম্পাদকীয়-এর মাধ্যমে সংবাদমাধ্যম কোনো ইস্যুতে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি পাঠক ও সমাজের কাছে সেই জনগুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করে। এর প্রভাব যেমন আলোচনা করা হয় তেমনি এটি জনমত তৈরি, এমনকি নীতিনির্ধারণেও ভূমিকা রাখে। ফলে অনলাইনে সংবাদপ্রাপ্তির যে বিপুল চাহিদা তৈরি হয়েছে সেই অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকীয় অবস্থানও জনগণ ও সমাজের কাছে উপস্থাপন করা জরুরি। সংবাদমাধ্যম তো শুধু সংবাদ পরিবেশন ও সরবারহ করে না। এর বাইরেও বৃহৎ পরিসরে সমাজের ওপর সংবাদমাধ্যমের দায়বদ্ধতা রয়েছে। সমাজের ওপর সংবাদমাধ্যমের দায়বোধের প্রতিফলন হতে পারে সম্পাদকীয় এর মাধ্যমে। আধেয়’র আঙ্গিক, সংবাদ পরিবেশন বিচারে অনলাইন সংবাদমাধ্যমের পরিসর বিস্তৃত হলেও পাঠক সম্পাদকীয় পাঠ থেকে কেন বঞ্চিত হবেন?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Post Views: 197

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
71

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d