আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা’ হাতিরঝিল, ঢাকার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মগবাজারে রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সংস্থার সভাপতি মোঃ ইউছুফ আলী মোল্লার সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রমনা মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হোসাইন মোঃ জোবায়ের, সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য আকতার হোসাইন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।







