প্রেস বিজ্ঞপ্তি:
২৫-০২-২৩ তারিখ বিকাল ৩ টায় চাঁদমারী এমসি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে কর্মী সভা অনুস্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন রাজনীতি হলো নীতি প্রতিষ্ঠার সংগ্রাম। যেটা এক বিশেষ আদর্শ। তবে সেই আদর্শ কজন লালন করছে? এখনকার রাজনৈতিকরা সুযোগসন্ধানী। কখন দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলবে সবসময় সেটার অপেক্ষায় থাকে। এমনকি অনেক রাজনীতিবিদ দেশের অর্থ পাচারের মতো ঘৃণ্য অপরাধও করে থাকে। যেখানে দেশের মানুষ এখনো সুচিকিৎসার পাচ্ছে না,যেখানে বাসস্থানের অভাবে ফুটপাতে মানুষ ঘুমায়, যেখানে দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ দিশেহারা, সেই দেশে রাজনীতিবিদরা আঙুল ফুলে বটগাছ হচ্ছে। তাদের রাজনীতির মাধ্যমে দেশের ক্ষতি হলেও তার নিজের উন্নয়ন ঠিকই হচ্ছে।কিন্তু রাজনীতি হওয়া উচিৎ ছিলো দেশের কল্যানে।
তিনি আরো বলেন আমাদের কর্মীদের কল্যান রাস্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দেশ ও মানবতার কল্যানই হোক রাজনীতির মূল লক্ষ্য।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন।








