সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (২২ মার্চ) প্রথম তারাবি নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশে বুধবার দেখা যায় রমজান মাসের চাঁদ। পবিত্র জেরুজালেমে আল আকসা মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ছবিতে দেখুন সেসব দেশে তারাবি নামাজের দৃশ্য-
মসজিদে নববি চত্বরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য। ছবি : হারামাইন
মসজিদে আকসা চত্বরে তারাবি নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : মুসলিম পোর্ট

মসজিদে আকসা চত্বরে ফিলিস্তিনি নারীদের তারাবি নামাজ আদায়ের দৃশ। ছবি : মুসলিম পোর্ট

ইন্দোনেশিয়ার বায়তুর রহমান জামে মসজিদে তারাবি নামাজ আদায় করছেন নারীরা। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অভিভাকদের সঙ্গে তারাবি নামাজ পড়তে এসেছেন শিশু-কিশোররা। নামাজের এক ফাঁকে মসজিদেই ঘুমিয়ে পড়েছেন তারা। ছবি : রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছেন। ছবি : খালিজ টাইমস

মিসরের একটি মসজিদে তারাবি নামাজ আদায়ের দৃশ্য।

খোলা চত্বরে নামাজ পড়ছেন মুসল্লিরা।






