Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ট্রাফিক আইন মানতে অনীহা

admin by admin
March 25, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সড়কে দিনভর জানযট, রাতেও তাই। প্রায় ২৪ ঘণ্টার এই যানজটে নাকাল নগরবাসী। প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর সঙ্গে আর্থিক ক্ষতিতেও পরছে দেশ। যানজট থেকে মুক্তির উপায় খুঁজছে খোদ সরকার। এ বিষয়ে করনীয় ভাবছেন অনেকেই। যানজট নিয়ন্ত্রণে অনেক সিদ্ধান্ত নেয়া হলেও কোনো ভাবেই কিছু হচ্ছে না। যানজট নিয়ন্ত্রণ করতে পারছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, শাহবাগ, প্রেসক্লাব, মহাখালী, ফার্মগেটসহ প্রত্যেকটি মোড়েই যানজট লেগে থাকে। এই যানজট দূর করতে উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে আলাদা ভাবে। বিভিন্ন সময় পাইলট প্রকল্প হাতে নিলেও তা ভেস্তে গেছে। মূলত গড়ির এত চাপ ও ভিআইপিদের চাপে সড়কে ট্রাফিক সিগনাল ভাঙ্গতে হয়।

রমজান মাস শুরুর ঠিক আগের দিন রাস্তায় গাড়ি চলাচলে শৃঙ্খলা আরো কঠোর করতে রাজধানীর প্রত্যেকটি জোনে চালানো হয় অভিযান। এতে নেতৃত্ব দেন জোনের এসি ও এডিসিরা। যেসব বাস-প্রাইভেট কার-সিএনজি চালিত অটোরিকশার বৈধ কাগজ নেই তাদের ডাম্পিংও করেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু এতেও তেমন কোনো সুবিধা আসেনি সড়কে। গাড়ির চাপ রমজান কেন্দ্রীক আরো বৃদ্ধি পেয়েছে।

ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, সড়কে যানজট কমানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না।
ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০০ সালে ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ ৭০টি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত বাতি স্থাপনের কাজ শুরু হয়ে ২০০৮ সালে তা শেষ হয়েছিল। তবে ব্যবহার না হওয়ার পাশাপাশি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক মাসের মধ্যেই অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়ে।

এরপর ২০১০-১১ অর্থবছরে সিটি করপোরেশন আরও একটি প্রকল্প গ্রহণ করেছিল, যার আওতায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত সরঞ্জাম কেনা হয়েছিল। বিশেষ এলাকা চিহ্নিত করে ২০১৫ সালে কাকলি থেকে শাহবাগ পর্যন্ত ১১টি পয়েন্টে সেসব স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত ব্যবস্থা চালুর পর দেখা গেছে, এতে যানজট আরও তীব্র হয়েছে।

রাজধানীর যানজট কমাতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়নসহ ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর কোনোটিই খুব একটা কাজে লাগেনি। দিনের বেলা শহরে ট্রাক ও আন্তঃনগর বাসের প্রবেশ বন্ধসহ বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধ, জেব্রা ক্রসিং বাতিল করে ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরি ইত্যাদির পাশাপাশি সিসি ক্যামেরা বসানোর পরও যানজট কমানো যাচ্ছে না কেন, তা খতিয়ে দেখা জরুরি।

এদিকে রমজান মাসে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এতেও তেমন কোনো ফল এখন পর্যন্ত পাওয়া শুরু করেনি নগরবাসী। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীতে দূরপাল্লা-আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় কোনো বাস সড়কে থামিয়ে যাত্রী ওঠাবে না। টার্মিনালের ভেতরে বাস থাকাকালে যাত্রীরা আসন গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয় খেয়াল রাখতে হবে।

ঢাকা মহানগরীতে দূরপাল্লা-আন্তজেলার কোনো বাস টার্মিনাল-সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না। ঢাকা মহানগরে প্রবেশ ও বাহিরপথে গণপরিবহনকে শৃঙ্খলা মেনে চলতে হবে, যাতে কোনো অযাচিত যানজট সৃষ্টি না হয়। ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে। আন্তজেলা পরিবহনের যাত্রীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে। ঢাকা মহানগরী থেকে দূরপাল্লায় রুট পারমিটবিহীন কোনো বাস চলাচল করতে পারবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই বিষয় কঠোরভাবে মেনে চলবে। এ ব্যাপারে তারা কর্তৃপক্ষকে সহায়তা করবে। টার্মিনালভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। যাত্রীরা তাদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন। কোনো যানবাহনই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না। যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকেরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যাতে সড়কের শৃঙ্খলায় বিঘ্ন ঘটে, জীবনহানির আশঙ্কা থাকে।

সকালে অফিসে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেককে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে রওনা হতে অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া ইফতারের আগ পর্যন্ত সময় হাতে নিয়ে বাসার উদ্দেশে নগরবাসীকে রওনা দিতে বলা হয়েছে। রাজধানীতে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস ব্যবহার না করে পায়ে হেঁটে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্রাফিক ব্যবস্থার এমন করুন পরিণতি নিয়ে সোনালীনিউজকে বেসরকারি ব্যাংক কর্মকর্তা সোহানুর রহমান বলেন, সকালে জ্যাম বিকেলে জ্যাম রাতেও জ্যাম। মানুষ করবেটা কি? গাড়ি নিয়ে বের হওয়া যায় না। সড়কে ভালো মানের কোনো বাসও নেই। কোনো ভাবেই আমরা যানজট থেকে বের হতে পারছি না। ট্রাফিক সিসটেমে অনিহা তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে।

ব্যবসায়ী আরাফাত আলম সোনালীনিউজকে বলেন, সড়ক ব্যবস্থার আরো অবনতি হয়েছে। ট্রাফিকরা এক পাশের লোকজনকে বেশি সুবিধা দেয়। আকের পাশের লোকজনকে কম সুবিধা দেয় এটাই মনে হয়। হুইসেল বাজিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আগে যেতে চায়। আবার ওয়াকিটকিতেও বলা হয় কেউ একজন আসছেন। সেজন্য সড়কের একপাশ ধরে রেখে ভিআইপি প্রটোকলকে সুবিধা দেয়া হয়। কিন্তু এতে করে সাধারণ মানুষ কতটা ভোগান্তির মুখে পরে তা কি ঐ কর্মকর্তা বা ভিআইপি বা ট্রাফিক কর্মকর্তারা জানেন?

তিনি আরো বলেন, এসব কারণে মানুষের এখন ট্রাফিক আইনের প্রতি অনিহা তৈরি হয়েছে। হাত দিয়ে থামাতে চাইলেও গাড়ি চালকরা থামতে চায় না। কে কার জন্য বসে থাকবে। সবারই বাসায় যাওয়া জরুরী।

মোটর সাইকেল চালক সিয়াম বলেন, আমি ভাড়া চালাই। যখন যেভাবে খ্যাপ পাই চালাই। উবার-পাঠাও দিয়ে তেমন লাভ আসে না। তাই খ্যাপ চালাই। কিন্তু এখন এতেও লাভ হয় না। জ্যামে বসে থাকতে হয়। দীর্ঘ সময় বসে থাকলে আমাদের ক্ষতি। যাত্রীও অনেক সময় নেমে যেতে চায়। তখনই আমরা আইন অমান্য করি। একদিকে অনেকখন ছেড়ে রাখা আরেক দিকের যানবাহন আটকে রাখলে এমনই হতে থাকবে। সবাইকে সমান সুযোগ দিতে হবে।

রাজধানীর উত্তরার দিকে এখনো কাজ চলছে বিআরটি প্রকল্পের। ঐ এলাকায় এখনো যানজটের তীব্রতায় নাকাল বাসিন্দারা। উত্তরা থেকে রাজধানীর মতিঝিলে আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়। বিআরটি প্রকল্পের কারণে সড়ক এখনো ভাঙ্গাচোড়া। যার কারণে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি। এই অবস্থায় ঐ এলাকাগুলোর মানুষও পরিত্রাণ চায়। পুলিশ বিভাগও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু কোনো কিছুতেই যেনো কাজে আসছে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এসব বিষয়ে বলেন, আমরা রাজধানীতে যানবাহন চলাচলের একটি নির্দেশনা দিয়েছি। এই নির্দেশনা অনুযায়ী সব কিছু চলবে। কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। তবে যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা বিদেশী মেহমান তাদের আমরা প্রটোকল দেই। এটা দিতে হয়। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ।

তিনি আরো বলেন, ট্রাফিক ম্যানেজমেন্টে আমরাও কাজ করছি। কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। সেদিকে লক্ষ রেখে আমাদের কাজ চলছে। সব সময় রোজার মধ্যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। এজন্য আমাদের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

Post Views: 239

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
84

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d