-
সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্রমাহে রমজান উপলক্ষ্যে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বিজয়
পত্রিকার ইফতার ও দোয়ার মাহফিল ৬ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ শহরের
কালিরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ইফতার ও দোয়ার
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক হাজী কাজীমউদ্দিন প্রধান। পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক
এম আর হায়দার রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক খবর
প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি.জাতীয় সাংবাদিক
সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু,বিশিষ্ট
নাট্যব্যক্তিত্ব,শিক্ষানুরাগী ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি,নারায়ণগঞ্জ
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন,বাংলাদেশ গ্রুপ
থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় সভাপতিমন্ডলীর সদস্য উত্তম কুমার
সাহা,প্রবীণ নাট্যজন-নাট্যব্যক্তিত্ব বাহাউদ্দিন বুলু,সম্মিলিত
নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ’র সভাপতি মোহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট
ব্যবসায়ী মোঃ তাজিমুল ইসলাম। পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল
হক,সহ-সম্পাদক সোনিয়া আহমেদ ও নজরুল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় ইফতার
মাহফিলে অংশ নেন এম নিউজ বিডি’র প্রধান নির্বাহী মিতু মোর্শেদ,মানবাধিকার
নেতা একেএম শফিউল আলম,এনএএন টিভি’র চীফ রিপোর্টার আাহম্মেদ শরীফ
পারভেজ,পিপলস টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,দৈনিক
যুগের চিন্তার সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফ রানা,দৈনিক খবর প্রতিদিন
পত্রিকার বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান খোকন,দৈনিক সচেতন পত্রিকার ফটো
সাংবাদিক মোঃ মোক্তার হোসেন,সম্মিলিত নাট্যকর্মী জোটের যুগ্ম সাধারণ
সম্পাদক শফিউল আলম রেজা,সিরাজউদ্দৌলা নাট্যদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ
বশির খান,খালিদ সাইফুল্লাহ,দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ
জাহাঙ্গীর হোসেন,মোঃ মোশারফ হোসেন,মিরাজ আহমেদ,বিমল চন্দ্র ঘোষ,যুগের
চিন্তা’র ফটো সাংবাদিক মোঃ আল আমিন,এড.নয়নী রানী,অভিনেত্রী মিষ্টি
চৌধুরী,মানবাধিকারকর্মী বেলায়েত হোসেন,মোঃ অপু,স্বেচ্ছাসেবকলীগ নেতা
মুজাহিদ সরকার জনি,আব্দুল খালেক,মোঃ রাজিব প্রমুখ। ইফতার ও দোয়ার
মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব সংবাদদাতা
সাজিদ হোসেন কিবরিয়া,ফটো সাংবাদিক মনির হোসেন,চ্যানেল জিরো’র ক্যামেরা
পার্সন মোঃ আকরাম হোসেন ও মোঃ হাসান। এতে মোনাজাত পরিচালনা করেন স্কলার্স
বাংলাদেশ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী। এছাড়া
আলোচনা পর্বের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্ষুদে মাদ্রাসা
ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে হাজী কাজীমউদ্দিন
প্রধান বলেন,মিডিয়া হচ্ছে আয়না এই আয়না দিয়ে প্রত্যেকেই প্রত্যেকের রূপ
দেখতে পারে চরিত্র সম্পর্কে জানতে পারে। আর মিডিয়ার প্রতিও আমার দাবি
থাকবে যেহেতু তারা আয়না এই আয়নাটা যাতে স্বচ্ছ রাখা যায়। আয়না স্বচ্ছ
থাকলে যেমন চেহারা পরিস্কার দেখা যায় ঠিক তেমনি মিডিয়া স্বচ্ছ সংবাদ
পরিবেশন করলে সমাজ,জাতি তথা দেশ উপকৃত হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি
দেশের উন্নতিসাধণে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। একটি ভাল মিডিয়াই জাতিকে
উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।







