নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি নিজেদের কাঁধে কর পণ্য বের করছে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা।
ব্যবসায়ীর প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ মহিদ উদ্দিন।
শনিবার (১৫ এপ্রিল) সকালে নিউ সুপার মার্কেটের আগুন নেভানে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ।
খ মহিদ উদ্দিন বলেন, ভোরে আগুন লাগার পর থেকেই পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরাও কাজ করছেন।
তিনি বলেন, পুরো এলাকায় সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের জন্য সড়ক খালি রাখা হচ্ছে। ব্যবসায়িদের মালামাল যাতে না পোড়ে সেজন্য নিজেদের কাঁধে করে দোকান থেকে বের করছে পুলিশ। চুরি যাতে না হয় সেজন্য কাজ করছেন তারা।






