ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৩: আজ সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি)
সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটারনাল
অ্যাফেয়ার্স (ওইএ) যৌথভাবে 'অ্যাম্বাসেডর টক সিরিজ: সেশন টু' শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারের
বিষয় ছিল 'শান্তি'। এই ইভেন্টের লক্ষ্য ছিল টেকসই শান্তি এবং কীভাবে এটি অর্জন করা যেতে পারে তা নিয়ে
আলোচনা করা।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর-
সভেন্ডসেন। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, সম্পৃক্ততার মতো নেটওয়ার্ক উন্নয়ন, আন্তর্জাতিক
সংস্থার সঙ্গে আর্থিক ও মানবসম্পদের সহজলভ্যতা এবং শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণসহ টেকসই
শান্তি অর্জনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। অধ্যাপক ইসলাম
বিশ্বব্যাপী প্রেক্ষাপট-নির্দিষ্ট শান্তি গড়ে তোলার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর
গুরুত্বারোপ করেন ।
এনএসইউ'র পরিচালক ও সিপিএসের উপদেষ্টা ড. ক্যাথরিন লি'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
সিপিএসের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল ওয়াহাব।
ধন্যবাদ জ্ঞাপন করেন সিপিএস ও এসআইপিজি'র পরিচালক এবং পিএসএস বিভাগের চেয়ারম্যান প্রফেসর এস
কে তৌফিক এম হক।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







