অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর শ্রী শ্রী মাণিক্য মাধবের রথ যাথা উদ্বোধন করা হয়েছে। রথ যাএার মেলা শেষ হবে বুধবার।
গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন- গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব শামসুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারও পূণ্যার্থী নিয়ে রথে টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।
পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা।
রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল।







