বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত-এর একমাত্র ছেলে সৌভিক দত্ত গত ২০ জুন ২০২৩ তারিখ মঙ্গলবার ভোর ৬:৩০টায় চট্টগ্রামের নিজ বাসবভনে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।
বাংলাদেশ অর্থনীতি সমিতি সৌভিক দত্তের অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহি আত্মার স্বর্গীয় শান্তি কামনা করছে।
(অধ্যাপক ড. আবুল বারকাত) (অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম)
সভাপতি সাধারণ সম্পাদক








