Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

কোরবানি কী ও কেন

admin by admin
June 23, 2023
in ইসলাম ধর্ম, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি করা ওয়াজিব। এর গোশত বিতরণ করা ও খাওয়া সুন্নত। ঈদুল আজহার নামকরণই করা হয়েছে এ মহান ইবাদতের নামে। আল্লাহ তায়ালা এ দিনে নামাজ আদায়ের পাশাপাশি কোরবানি করারও হুকুম দিয়েছেন— ‘সুতরাং তুমি নিজ প্রতিপালকের (সন্তুষ্টি অর্জনের) জন্য নামাজ পড় ও কোরবানি দাও।’ (সুরা কাউসার: ০২)।

প্রথমে নামাজের হুকুম, তারপর কোরবানির। যেন বলা হচ্ছে— ‘নামাজের মাধ্যমে প্রথমে আল্লাহ তায়ালার সামনে আত্মনিবেদিত হও, তারপর সে আত্মনিবেদনের নিদর্শনস্বরূপ কোরবানি কর।’

কোরবানি কী: ‘কোরবানি’ কুরবান শব্দ থেকে। এর অর্থ হলো, নিকটবর্তী হওয়া, কারো নৈকট্য লাভ করা। পরিভাষায় কোরবানি বলা হয়, ‘আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট দিনে পশু জবাই করা’।

কোরবানির ফজিলত: যায়েদ বিন আরকাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা (সাহাবিগণ) বললাম, হে আল্লাহর রাসুল! কোরবানির হাকিকত কী? রাসুল (সা.) বললেন, ‘এটি তোমাদের পিতা আদম (আ.) -এর সুন্নত’। সাহাবিগণ বললেন, এতে আমাদের কী লাভ? নবীজি (সা.) বললেন, (কোরবানির পশুর) ‘প্রতিটি লোমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেয়া হবে’। সাহাবিগণ বললেন, ভেড়ার ক্ষেত্রেও কি একই বিধান? নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ, এরও প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে।’ (মেশকাত: ১/১২৯)।

সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা : সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই মহান ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরিফে এসেছে— ‘যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (সুনানে ইবনে মাজাহ: ৩১২৩)

কাদের ওপর ওয়াজিব? প্রত্যেক স্বাধীন, মুসলমান, মুকিম যারা কোরবানির দিনসমূহে নেসাব পরিমাণ মালের মালিক তাদের ওপর কোরবানি ওয়াজিব। (ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/৩৩৬)।

ওয়াজিব হওয়ার সময়: কোরবানি ওয়াজিব হওয়ার সময় হলো, কোরবানির দিন। গ্রামবাসীদের জন্য সূর্যোদয়ের পর আর শহরবাসীদের জন্য ঈদের নামাজের পর। সুতরাং যে ব্যক্তি কোরবানির দিনসমূহকে এমতাবস্থায় পাবে যে, ওয়াজিব হওয়ার শর্তসমূহ তার মাঝে বিদ্যমান তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব। (বাদায়েউস সানায়ে: ৪/১৯৮)।

কোরবানির নেসাব: স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) তোলা। আর টাকা-পয়সা ও অন্য বস্তুর ক্ষেত্রে নেসাব হলো, এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হওয়া। সোনা ও রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার ওপর কোরবানি করা ওয়াজিব। (ফতোয়ায়ে তাতারখানিয়া : ১৭/৪০৫)।

কোন পশু দিয়ে কোরবানি করবেন? কোরবানির জন্য নির্ধারিত পশু ছয়টি। যেমন : গরু (গাভী, ষাঁড়, বলদ) মহিষ, ভেড়া, ছাগল (খাসী, পাঠা) দুম্বা ও উট। এই ছয়প্রকার গৃহপালিত পশু কোরবানি করা জায়েজ। এছাড়া অন্য কোনো হালাল প্রাণী (হরিণ, বন্যগরু ইত্যাদি) কোরবানি করা জায়েয নেই। (আল-বাহরুর রায়েক: ৮/৩২৪)।

কোন পশু দ্বারা কোরবানি করা উত্তম? গরু, মহিষ, উট, ছাগল ভেড়া ও দুম্বা; এই ছয় ধরনের পশু কোরবানি করা জায়েজ। সামর্থ্য অনুযায়ী এই ছয় প্রকারের যেকোনো পশু কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো, হূষ্টপুষ্ট পশু কোরবানি করা। প্রথমে উট বা ভেড়া তারপর গরু তারপর ছাগল। (শরহে মুখতাসারিত তহাবি: ৭/৩২৬) তবে গরুতে সাতজনে শরিক হওয়ার চেয়ে ছাগল একা কোরবানি করা উত্তম যখন মূল্য বরাবর হবে। (ফতোয়ায়ে শামী: ৯/৫৩৪)।

পশুর বয়স: গরু ও মহিষের দুই বছর, উটের পাঁচ বছর আর ছাগল, ভেড়া ও দুম্বার এক বছরের কম হলে এর দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। ছয় মাসের ভেড়া ও দুম্বা মোটা তাজা হওয়ায় দেখতে যদি এক বছরের মনে হয় তাহলে ছয় মাসের ভেড়া, দুম্বাও কোরবানি করা জায়েজ। কিন্তু দেখতে যদি নাদুস-নুদুস না হয় তাহলে এগুলোও এক বছরের পূর্বে কোরবানি করা জায়েজ নেই। (ফতোয়ায়ে শামি: ৯/৫৩৪, শরহে মুখতাসারিত তহাবি: ৭/৩২৬) উল্লেখ্য, ছাগলের এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ নেই। (কিফায়াতুল মুফতি: ৮/১৯৬)।

কখন কোরবানি করবেন? কোরবানি করার মোট সময় তিন দিন। যেমন: ১০, ১১ ও ১২ জিলহজ। এই তিন দিনের রাত ও দিনের যেকোনো সময় কোরবানি করা যাবে। (শরহে মুখতাসারিত তহাবি: ৭/৩৩৩)।

কখন করা উত্তম? কোরবানির দ্বিতীয় ও তৃতীয় দিনে কোরবানি করা বৈধ হলেও প্রথম দিনই ঈদের নামাজের পর কোরবানি করা উত্তম। অনুরূপ রাতের তুলনায় দিনে কোরবানি করা উত্তম। (খুলাসাতুল ফতোয়া: ৪/৩১১)

সাত শরিক ও বেজোড় সংখ্যা: শরিয়তের দৃষ্টিতে একটি গরু, মহিষ বা উটে সর্বোচ্চ সাত অংশীদার মিলে কোরবানি করতে পারবে। এর চেয়ে বেশি অংশীদার হলে কারো কোরবানি সহিহ হবে না। সাতের নিচে দুই-চার বা ছয় ভাগেও কোরবানি দিতে পারবে। এতে বেজোড় সংখ্যা হওয়া জরুরি নয়। (কিফায়াতুল মুফতি: ৮/১৮৭)।

ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি : ঋণগ্রস্ত ব্যক্তি তার নেসাব পরিমাণ সম্পত্তি থেকে ঋণের অংশ আলাদা করার পর যদি নেসাব কমে যায় তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যদি ঋণের টাকা আলাদা করা সত্ত্বেও নেসাব বাকি থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব। (আহসানুল ফতোয়া: ৭/৫০৭)

গরিবের কোরবানি: গরিব ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এমনকি ওই নির্দিষ্ট পশুই কোরবানি করা আবশ্যক হয়ে পড়ে। (কিতাবুল মাসায়েল: ২/৩০৪)।

কোরবানির সঙ্গে আকিকা: কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কোরবানি ও আকিকা দুটোই সহিহ হবে। (ফতোয়ায়ে রহিমিয়্যা: ২/৮০)।

কোরবানির সঙ্গে ওলিমা: কেউ যদি কোরবানির বড় পশু অর্থাৎ— গরু, মহিষ ও উটে ওলিমার অংশ রাখে তাহলে তা জায়েজ আছে। এতে ওলিমার কারণে কোরবানির পশুতে কোনো প্রভাব পড়বে না। (কিতাবুল মাসায়েল: ২/৩১৪)।

সন্তান ও স্ত্রীদের কোরবানি : ছোট নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে পিতা কোরবানি দেয়া ওয়াজিব নয়। তবে দেয়া ভালো। অনুরূপ স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করা আবশ্যক নয়। (ফতোয়ায়ে রহিমিয়্যা : ২/৮৭) নাবালেগ ছেলে যদি নেসাব পরিমাণ মালের মালিকও হয় তবুও বিশুদ্ধ মতানুসারে তার ওপর কোরবানি ওয়াজিব নয়। (বাদায়েউস সানায়ে: ৫/৬৪)

Post Views: 546

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d