Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মিয়ানমার-বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার জন্য বিশ্বকেও দায় নিতে হবে

'নাইজেরিয়ান ভয়েজের' সম্পাদকীয় মতামত

admin by admin
June 27, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

 

(https://www.thenigerianvoice.com/news/322221/the-world-must-also-take-responsibility-for-the-myanmar-bang.html)

মিয়ানমার-বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার জন্য বিশ্বকেও দায় নিতে হবে

সম্প্রতি, জুন মাসের ২০ তারিখ বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়েছে। ১৯৫১-এর ‘রিফিউজি কনভেনশন’-এ বাংলাদেশ এখনও স্বাক্ষর করেনি বলে সরকারিভাবে ‘বিশ্ব শরণার্থী দিবস’ পালন না করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বরং এ দিবস উদযাপনের সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান খোঁজার চেষ্টার মধ্যেই আখেরে বাংলাদেশের ফায়দা। বিযুক্তির মধ্যে মাহাত্ম্য নেই; সংযুক্তির মাধ্যমে সমাধানের চেষ্টায় প্রাপ্ত ধান আখেরে বাংলাদেশের গোলায় যাবে– এটা সুনিশ্চিত।

অনেক দেশ আছে, যারা ১৯৫১ সালের ‘রিফিউজি কনভেনশন’-এ স্বাক্ষর করেনি। তার পরও তারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে ‘বিশ্ব শরণার্থী দিবস’ পালন করে। এটা পালন করা দরকার অন্য দেশে শরণার্থী হয়ে মানবেতর জীবনযাপনকারী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের শক্তি ও সাহস জোগানোর জন্য। তাদের জীবনের মান-মর্যাদা অক্ষুণ্ন ও উন্নত করার জন্য ‘বিশ্ব শরণার্থী দিবস’ যথাযথভাবে পালন খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকর। কেননা, বিশ্ব শরণার্থী দিবস পালনের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাসকারী জনগোষ্ঠীর অধিকার, চাহিদা, প্রয়োজন ও স্বপ্নকে সমর্থন দানের একটা বৈশ্বিক পরিসর হিসেবে এ দিবসটি ব্যবহৃত হয়। এ বছরও এর অন্যথা হচ্ছে না।
প্রতি বছর বিশ্ব শরণার্থী দিবসের একটি প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্য বাংলা করলে দাঁড়ায় ‘বে-ঘরেও আশার ঘর: যেখানে বিশ্ব শরণার্থীরাও সর্বদা অন্তর্ভুক্ত’। এ প্রতিপাদ্যের মূল বিষয় হচ্ছে, শরণার্থীদের অন্তর্ভুক্তিকরণের বিষয়টি আশ্রয় প্রদানকারী রাষ্ট্রের নীতি কাঠামোতে নিতে হবে। অন্তর্ভুক্তিকরণের যে শক্তি, সেটাই শরণার্থী সমস্যার সত্যিকার ও দীর্ঘমেয়াদি সমাধান বয়ে আনতে পারে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, যেসব শরণার্থী প্রাণের মায়া নিয়ে আশ্রয়দানকারী দেশে আশ্রয় নিয়েছে, তারা সে দেশটিকেই নিরাপদ বলে মনে করেছে। তাই তাদের আশ্রয় প্রদানকারী দেশে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেদিকে দৃষ্টি ও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যদি নিরাপদে ফেরা সম্ভব হয়, তাহলে শরণার্থীদের নিজ দেশে ফিরে গিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার কথাও বিবৃতির লেজে ‘দায়সারা’ভাবে জুড়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের সমস্যা এখানেই– কেন মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে আশ্রয় নেয়, সেটাকে আলোচনার কেন্দ্রে আনা হয় না। বরং যে দেশ মানবিক কারণে শরণার্থীদের আশ্রয় দেয়, সে দেশে কীভাবে শরণার্থীদের অন্তর্ভুক্ত করানো যায় সেদিকেই তাদের নজর। অবস্থাদৃষ্টে মনে হয়, মানবতার খাতিরে আশ্রয় দিয়েই যেন দেশটি বড় ভুল করেছে। এখানে দোষটা শরণার্থীদের নয়। দোষ হচ্ছে সেসব দেশের, যেসব দেশ নিজ দেশের মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে অন্য দেশে পালাতে বাধ্য করে। বাড়তি দায় নিতে হবে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও। তা না করে তারা আশ্রয় প্রদানকারী দেশের ওপর মানবাধিকার সুরক্ষার নামে বেহুদা চাপ প্রয়োগ করে। এসব কার্যকারণ ও রোগ-পথ্যের কানামাছি খেলার কারণেই বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা বেড়েই চলেছে।

 

ক্রমবর্ধমান শরণার্থীর সংখ্যা বর্তমান পৃথিবীর প্রধান সমস্যা। নিকট অতীতে আমাদের অভিজ্ঞতায় জমা আছে সিরিয়ার শরণার্থী সমস্যা, ভেনিজুয়েলার শরণার্থী সমস্যা, রোহিঙ্গা শরণার্থী সমস্যা, আফগান শরণার্থী সমস্যা, সুদানের শরণার্থী সমস্যা, উইঘুর এবং ইউক্রেনের শরণার্থী সমস্যার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শরণার্থীর সংখ্যা কমাতে বৈশ্বিক পরিমণ্ডলে নানান উদ্যোগ গ্রহণ করা এবং অনেক আইন-কানুন তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা কি কমেছে? বরং তা বেড়েছে। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করেছে। যার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১১ কোটি। আর নিজ দেশেই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি ২৫ লাখ। জাতিসংঘের শরণার্থী সংস্থার ওয়েবসাইটে প্রদত্ত তথ্যানুযায়ী বর্তমানে পৃথিবীতে শরণার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। ভিন্ন দেশের আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় ৫৪ লাখ। রাষ্ট্রবিহীন মানুষের সংখ্যা প্রায় ১ কোটি। এসব পরিসংখ্যান দেখে সহজেই অনুমান করা যায়, বিভিন্নভাবে ঠাঁই হারানো মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। সংখ্যার এ ক্রমবর্ধমান প্রবণতার দায়-দায়িত্ব কার? জাতিসংঘসহ পুঁজিবাদী, আধিপত্যবাদী, কর্তৃত্ববাদী এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোকে এর জবাব দিতে হবে।

বাংলাদেশের মানুষরাও রোহিঙ্গা শরণার্থী সমস্যার সাক্ষাৎ ভুক্তভোগী। কাজেই রোহিঙ্গা সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা প্রয়োজন এবং এর সমাধানে আশু করণীয় কী, তা নিয়েও সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশে বর্তমানের ১২ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী হিসেবে উখিয়া ও টেকনাফের ৩৪টি অস্থায়ী শরণার্থী শিবিরে বাস করে। প্রায় ছয় বছরে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে নানান দৌড়ঝাঁপ চললেও এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও আনুষ্ঠানিকভাবে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। মিয়ানমারের অসহযোগিতা, অনিচ্ছা, পর্যাপ্ত প্রস্তুতিহীনতা এবং আন্তরিকতার অভাব এর কারণ। তা ছাড়া ‘রোহিঙ্গারা ফেরত যেতে চায় না’ বলে পাইকারি হারে রোহিঙ্গাদের দিকে অভিযোগের আঙুল তুললেও তাদের জীবনের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে; রাখাইনে ফেলে আসা বসত-ভিটা ফেরত এবং নাগরিকত্ব প্রাপ্তির নিশ্চয়তা– এসব বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি কারও তরফ থেকে দেওয়া হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় এখানে চুপচাপ। জাতিসংঘ প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিচ্ছে না। বরং জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রত্যাবাসন প্রক্রিয়াকে নিরুৎসাহিত করতে নিয়মিত বিরতিতে বিবৃতি প্রদান করে যাচ্ছে। এ রকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ ‘বিশ্ব শরণার্থী দিবস’কে কাজে লাগিয়ে বিশ্ববাসীর সামনে ১২ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে কী কীসমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা যথাযথ গবেষণালব্ধ তথ্য-উপাত্ত দিয়ে তুলে ধরতে পারে। বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন আন্তর্জাতিক দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে একটা মতবিনিময়ের ব্যবস্থা করতে পারে, যেখানে রোহিঙ্গা সমাধানের সম্ভাব্য ও কার্যকর প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে আলোচনা হবে।

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিচালনায় আন্তর্জাতিক সহযোগিতার পরিমাণ কমে আসছে। ফলে এ দেশের জনগণের ট্যাক্সের টাকা সেখানে ব্যয় করতে হচ্ছে। বাংলাদেশ কি তাহলে মানবতা দেখিয়ে ভুল করেছে? ইতোমধ্যে ছয় বছর অতিবাহিত হয়ে গেছে। কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো কার্যকর ভূমিকা পালন করছে না– সেটাও সবার সামনে পরিষ্কার করা দরকার। বাংলাদেশ কেন একা ১২ লক্ষাধিক শরণার্থীর ‘বোঝা’ বহন করবে– সে প্রশ্নের উত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কেই দিতে হবে।

https://www.thenigerianvoice.com/news/322221/the-world-must-also-take-responsibility-for-the-myanmar-bang.html

মেহজাবিন বানু,

বাংলাদেশের একজন লেখিকা, কলামিস্ট, উন্নয়ন ও স্থানীয় সমাজকর্মী। আমার একাডেমিক পটভূমি: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘সমাজবিজ্ঞান’ বিষয়ে অনার্স এবং মাস্টার্স।

 

Post Views: 309

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d