অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর শ্রী শ্রী মাণিক্য মাধবের রথ যাএা আজ বুধবার শেষ হলো।
গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব আজ বুধবার শ্বশুর বাড়ি থেকে উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়িতে ফিরবেন। নিজ বাড়িতে ফেরার মধ্য দিয়ে শেষ হলো এ রথযাত্রা।
কনিকা রায় ডলি জানায়, সেই ছোট বেলা থেকেই রথ যাএা দেখে এসেছি। বিয়ের পরও রথ যাএার জন্য প্রায় প্রতিবছর বাপের বাড়ি এসেছি। রথ যাএার এলে আত্নীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা হয় অনেক ভালো লাগে ।
এখনো রথযাত্রায় বাপের বাড়ি আসি। মনে অন্যরকম এক অনুভূতি জাগে।
রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল।
রথ যাএা শেষ হলেও মেলা থাকবে আরো এক সপ্তাহ। মেলায় বেচা কেনা ভালো হয়েছে।তবে বৃষ্টির কারনে মেলায় বেশি মানুষ আসতে পারছেন না বলে বেচা কেনা একটু কম হচ্ছে বলছেন দোকানদারা । গত এক সপ্তাহ দোকানিরা বিক্রি করে যেমন খুশী তেমনি ক্রেতারাও কিনে খুশী। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ রথ যাএায় এসেছে। রাত প্রায় ১২ টা পর্যন্ত মেলার বেচা কেনা হয়। মেলায় সার্কাস, নাগরদোলা, শিশুদের জন্য বিভিন্ন আয়োজন। এ ছাড়াও হরেক রকম খাবারের দোকানেও প্রচুর ভীড় দেখা যায়। অনেককেই আবার মেলায় সেলফি তুলতেও দেখা যায়। শিশু কিশোর, যবক, বৃদ্ধ সকল শ্রেণির মানুষ কেনা কাটা করছে।
দোকানিরা জানায়, ঈদুল আজাহার পর তাদের বেচা কেনা বাড়বে। ঈদের পর মেলা দেখতে ও কেনা কাটা করতে অনেক মেলায় আসবেন।
মেলায় নিরাপত্তা ব্যবস্হা ভালো। বড় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।








