ডেস্ক: পাঁচ আরোহী নিয়ে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটান ডুবোজাহাজ থেকে নিহতদের দেহাবশেষ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট-গার্ড। বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড সাংবাদিকদের এ কথা জানিয়েছে।
কোস্ট-গার্ড বলেছে, মৃতদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পেশাদার ময়না তদন্তকারীরা এ কাজে যুক্ত রয়েছে। ধ্বংস হয়ে যাওয়া ডুবো জাহাজের বিভিন্ন অংশ থেকে তাদের দেহের অংশ বিশেষ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত দুর্ঘটনাগ্রস্থ ডুবোজাহাজের পাঁচ আরোহীর মধ্যে ছিলেন ব্রিটিশ এক্সেপ্লারার হামিশ হার্ডিং, ফরাসী ডুবোজাহাজ বিশেষজ্ঞ পল হেনরি নার্গোলেট, পাকিস্তানি ধনকুবের শেহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং স্টকটন রাশ। যিনি ওশান গেট সাবমেরিনের সিইও। সাগর তলে বিস্ফোরনে তাদের সবার মৃত্যু আগেই নিশ্চিত করেছিল কোস্টগার্ড কর্তৃপক্ষ। তারা সকলে ঐতিহাসিক টাইটানিক জাহাজ দেখতে সাগরের তলে গিয়েছিলে।






