মিরসরাই প্রতিনিধি
ওমান মিরসরাই সমিতির এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের ১২ মে যাত্রা শুরু হওয়া এই সংগঠনের উপদেষ্টা মনোনীত হন নুর নবী, মিলন, স্বপন, সুফিয়ান, তুহিন, শাহেদ, বাদশা। এছাড়া সভাপতি মনোনীত হন তাইজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাবেদুল হাসান, নাজিম উদ্দিন, সহ-সভাপতি দাউদ ইসলাম সুমন, ইমাম, এমরান, ইসমাইল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ন সম্পাদক নুরুল করিম, মিঠু, আনোয়ার, রহিম বাদশা, কাউসার, আশরাফ, সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক ওসমান, প্রচার সম্পাদক মুসলিম, তারেক, সহ-প্রচার সম্পাদক সাকিব, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক এমরান, অর্থ সম্পাদক মোস্তফা, সহ-অর্থ সম্পাদক নোবেল, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হুদা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেল, সমাজসেবা সম্পাদক হেলাল, সাংস্কৃতিক সম্পাদক রনি, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাদ্দাম।
ওমান মিরসরাই সমিতির পরিচালক ও উপদেষ্টারা জানান, আমরা বড়সড় অনুষ্ঠান আয়োজন করে টাকা অপচয় না করে স্বল্প আয়োজনের মধ্যদিয়ে আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করলাম, যাতে করে আমাদের এই আয়োজনের টাকাগুলো মিরসরাইয়ের কিছু অসহায় পরিবারের মাঝে দান করতে পারি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মে ওমানের মাস্কাট কুরুমে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর মিরসরাইয়ের অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান, বিয়ের অনুদান ও চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়।
ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...







