বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁ বদলগাছীর বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত
অভিযোগের ভিত্তিতে এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আবু সাদাত শামীম আহম্মেদ (মিঠু) এর সাথে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিফাত
আরার সাথে প্রধান শিক্ষকের অফিস রুমে গত ১৯-২১ জুন বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা
চলাকালীন সময়ে এই অনৈতিক কার্যকলাপের ঘটনা ঘটে। বিষয়টি এখন টক অফ দ্যা টাউনে
পরিনত হয়েছে।
এই অনৈতিক কার্যকলাপের ভিডিও চিত্র ও রেকর্ডিং এর মাধ্যমে ভিডিও ক্লিপে লিপিবদ্ধ করা
আছে যা অভিযোগে বলা হয়েছে। প্রধান শিক্ষক বিগত দিনেও উক্ত বিদ্যালয়ের ছাত্রীদের কু-প্রস্তাব
দিয়ে কয়েকবার বিচারের সম্মুখীন হয়েছেন। বর্তমান পুতুল ম্যানেজিং কমিটির কাছে প্রধান
শিক্ষকের বিষয়ে বারবার অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। পরমান্দপুর গ্রামের মোসলেম আলী সহ
অনেকে বলেন এভাবে চলতে থাকলে আমরা অভিভাবকেরা কিভাবে মেয়েদের স্কুলে পাঠায়? যা দিন দিন
বেড়েই চলেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহম্মেদ (মিঠু) এর সাথে
মোবাইল ফোনে বারবার কথা বলার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি। এ বিষয়ে বদলগাছী
মাধমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াশিউর রহমান বলেন লিখিত অভিযোগ পাইনি, শুনেছি, অভিযোগ
পেলে নীতিমালা অনুসারে ব্যবস্থা নিব। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা
ইয়াসমিন বলেন আমি লিখিত কোন অভিযোগ পাইনি।








