Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কিডনি বিকল পিতার জীবন বাঁচাতে মেয়ের আকুতি

admin by admin
July 6, 2023
in জাতীয়, তথ্যপ্রযুএি, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: শেখ মাহফুজুল বারী সুমন। পেশায় একজন ব্যবসায়ী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বামধারার ছাত্র রাজনীতি করতেন। শহরে তার নামডাকও রয়েছে। দক্ষ ব্যবসায়ী ও দানশীল হিসেবেও পরিচিত তিনি। মানুষের জন্য দু’হাত উজার করে দান করতে কখনো দ্বিধাদ্বন্দ্বে পড়েননি। কিন্তু সেই মাহফুজুল বারী সুমন নিজেই অন্যের সহায়তায় বাঁচার স্বপ্ন দেখছেন। মাত্র দুই বছরের ব্যবধানে সুমনের সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। হাসিমাখা মুখটি এখন বিবর্ণ। সুখে থাকার গল্পটাও দুঃখের নোনাজলে ভাসছে। ২০২১ সালের ১৬ আগস্ট ক্যানসারের কাছে হেরে গেছে তার সহধর্মিণী গুলে নূর আখতার। অকালে প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েন সুমন। ওই সময় বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নাকানি চুবানি খান তিনি। ব্যবসায়িক কাজে বেশির ভাগ সময় থেকেছেন ঢাকায়। কখনো আবার ছুটে যেতেন পৈত্রিক নিবাস বগুড়ার মালতিনগর বকশি বাজার গ্রামে। এখন তার ছুটোছুটি বন্ধ, ঘরবন্দি জীবনযাপন করছেন। স্ত্রীর মৃত্যু, অর্থসংকট আর ব্যবসায় ক্ষতি সবমিলিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এরই মধ্যে তার দুই কিডনি বিকল হয়ে পড়ে। এছাড়া হৃদরোগে আক্রান্ত মাহফুজুল বারী সুমনের হার্টে পাঁচটি রিং পরানো হয়। শ্বাসযন্ত্রে পানি জমে আছে। শরীর-মন ভালো না থাকা সুমন একটি চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছেন। চোখের রেটিনায় সমস্যা থাকায় এখন তিনি ডান চোখে কিছু দেখতে পান না। রোগে-শোকে আক্রান্ত সুমনের জীবনে নেমে এসেছে চরম দুর্দিন। পঞ্চাশোর্ধ্ব মাহফুজুল বারী সুমন রংপুর নগরীর ধাপ পুলিশ ফাঁড়ি সংলগ্ন শ্যামলী লেনে থাকেন। তার মা গোলে আফরোজ রংপুর নগরীর লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বাবা মরহুম শেখ আব্দুল বারী পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। সুমনরা দুই ভাই, এক বোন। ছোট ভাই নীলফামারী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আর বোন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষিকতা করছেন। শেখ মাহফুজুল বারী সুমন রংপুর জিলা স্কুলের এসএসসি ১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি উচ্চ মাধ্যমিক পড়েছেন রংপুর সরকারি কলেজে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ম্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার একমাত্র মেয়ে শেখ তাসনুভা তাসনিম ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছেন। নব্বই দশকের তুখোড় এ ছাত্রনেতা গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি বাসা থেকে প্রতিদিন একবার করে মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন ডায়ালাইসিস করার জন্য। সুমন কিডনি, ডায়াবেটিস, হার্ট বন্টকসহ আরও কিছু জটিল রোগে আক্রান্ত। দুরারোগ্য এ ব্যাধির চিকিৎসা করতে গিয়ে বর্তমানে তিনি নিঃস্ব। তার পক্ষে আর কোনোভাবেই চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে অসহায় মাহফুজুল বারী সুমনের ভরসা তার বিধবা মা আর একমাত্র কন্যা সন্তান। মা-মেয়ের সেবাযত্নে দিন কাটছে সুমনের। কিছু জমানো টাকা আর মায়ের সহায়তায় চিকিৎসা চলছে তার। ২০১৯ সালে হঠাৎ অসুস্থ হলে সুমনের হৃদরোগ ধরা পড়ে। এরপর থেকে রংপুর ও ঢাকায় তার চিকিৎসা চলছে। সুমন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহাফুজার রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এখন প্রতি সপ্তাহে সুমনের ২-৩ দিন ডায়ালাইসিস করা হচ্ছে। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ায় দিন দিন তিনি সংকটাপন্ন অবস্থার দিকে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুমনকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে। শুধু কিডনি প্রতিস্থাপন করতেই ৩৫ লক্ষ টাকা প্রয়োজন। এছাড়া তার চোখের ও শারীরিক অন্যান্য রোগের চিকিৎসা করতে প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা এখন মাহফুজুল বারী সুমনের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। অসুস্থ বাবার পাশে বসে সেবাযত্ন করতে থাকা মেয়ের চোখে প্রতিনিয়ত পানি ঝরছে। অসময়ে মাকে হারিয়ে যে শোক বুকে চাপা দিয়ে রেখেছিল তাসনিম, সেই কান্না এখন বাবার অসুখে দ্বিগুণ বেড়েছে। এ অবস্থায় বাবাকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষদের কাছে চিকিৎসা সহায়তার আকুতি জানিয়েছে মেয়ে শেখ তাসনুভা তাসনিম। আর মাহফুজুল বারী সুমন তার একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার আশায় হৃদয়বান মানুষের কাছে জানিয়েছেন সাহায্যের আবেদন। এমন অবস্থায় সুমনের বন্ধু, সহপাঠী, শুভকাক্সক্ষী ও দানশীল মানুষদের কাছে ছেলের চিকিৎসার জন্য অর্থ সহায়তার আকুতি জানিয়েছেন মা গোলে আফরোজ। তিনি বলেন, আপনারা নিজ নিজ অবস্থান থেকে যদি সাধ্যমতো একটু আর্থিক সহযোগিতা করতেন, তাহলে হয়তো আমার ছেলেটার চিকিৎসাটা চালিয়ে যাওয়া সম্ভব হতো। জীবন-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। তারপরও যদি সকলের সহযোগিতায় তার চিকিৎসা চালিয়ে নেওয়া যায়, সেই জন্যই সকলের কাছে এই আহ্বান। শেখ মাহফুজুল বারী সুমনের চিকিৎসায় সহায়তার হাত বাড়াতে বিকাশ ০১৯১২-১৪৩৪৩৭ অথবা নগদ ০১৭১১১৫৪৭৬৪ করতে পারেন। এছাড়াও তাকে অর্থ সহায়তা পাঠাতে পারেন মেসার্স স্মার্ট ট্রেড, হিসাব নম্বর- ০০৭২১১২০০০০০১১১৮, ইউসিবি ব্যাংক লিমিটেড, বগুড়া শাখা অথবা মেসার্স স্মার্ট ট্রেড, হিসাব নম্বর- ০০০৪-০২১০০২৭৯৪৮, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া শাখা।

Post Views: 231

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
66

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d