হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি উপজেলার ফরহাদাবাদে তারিন আকতার (২৪) নামে এক সন্তানের জননীর ঝু্লন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নুর আলী মিয়ারহাট লাতু চৌধুরীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকাল ১০ টার দিকে নিজ রুমের ফ্যানের সাথে গলায় ওরনা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে শশুড় বাড়ির লোকেরা প্রচার করলেও নিহতের পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যার পর ঝুলিয়ে দেয়া হয়েছে। নিহত ওই বাড়ির মোঃ রুবেলের স্ত্রী। তার তিন বছরের আয়না নামে এক শিশু সন্তান রয়েছে। নিহতের মামা এমদাদ ও ছোট ভাই শাহেদ আলম তালুকদার যায়যায়দিনকে বলেন, বিয়ের পর থেকেই নিহতকে শারিরীক ও মানুষিক নির্যাতন করত স্বামী ও তার পরিবার। শিক্ষিত শান্তশিষ্ট হওয়ায় পিত্রালয়ে জানালেও কখনো বিচার করতে দেয়নি। সন্তানের দিকে তাকিয়ে সবকিছু মুখবুঝে সহ্য করতেন। শেষ পর্যন্ত তাদের মেয়েকে মেরেই ফেলল তারা। এদিকে ঘটনাটির খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘরে প্রবেশে বাধা দেয়ার পাশাপাশি অসৌজন্যমূলক আচরণ করেন স্থানীয় ইউপি সদস্য আকবর ও নিহতের শশুড় বাড়ির লোকজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে জানিয়ে মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...







