আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাঃ সম্পাদক মজিদুল হক জোসেব (৪২) নামাজে জানাযা শুক্রবার সকাল ১০টায় তল্লাতলা গ্রামে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজে জানাযা’য় অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূধন, মাহবুবুর রহমান, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, আশরাফুল ইসলাম, যুবদল নেতা আব্দুর মতিন, রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমএম রাঙ্গা, ছাত্রদল নেতা নোমান বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আাহবায়ক উজ্জল, শ্রমিকদল নেতা উজ্জল সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লীগন প্রমূখ। এদিকে, মরহুম মজিদুল হক জোসেবের মৃত্যু’তে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






