সাহাব উদ্দিন রিটু, লামা(বান্দরবান) :স্মার্ট বাংলাদেশ বির্নিমানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বান্দরবানের লামায় ২য় পর্যায়ে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে।সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও পরিসংখান অফিসের আয়োজনে আদর্শ বালিকা উচ্চ বিদয়ালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ এসব মোবাইল ট্যাব বিতরণ করা হয়। এলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মোস্তফা জামাল। এতে অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহেদ উদ্দিন,সহকারী প্রোগ্রামার সুভ্রত সুভ, হিসাব রক্ষক কর্মকর্তা কাঞ্চন দে,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইদা বেগম।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথিদের বক্তব্যশেষে এসময় উপজেলার স্কুল- মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৫০টি মোবাইল ট্যাব বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক
সাহাব উদ্দিন রিটু
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








