মোহাম্মাদ সোহেল (টাঙ্গাইল) জেলা
প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী ভাঙন রোধে ভূঞাপুর- বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে স্থানীয়রা।
সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার মাটিকাটা নামক স্থানে যমুনা নদী ভাঙন কবলিত পাটিতাপাড়ার ক্ষতিগ্রস্তরা এ মানববন্ধন করেন। নদী ভাঙন কবলিত ঘরবাড়ী হারা রিপন জানান বর্ষা শুরুতেই পাটিতাপাড়া গ্রামে ভাঙনের কারনে ঘর বাড়ি হারিয়ে দিশাহারা এসব রোধ কল্পে সরকারিভাবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ জানান প্রায় ৪ শতাদিক ঘর-বাড়ী ভাঙনের হুমকিতে রয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এ ভাঙ্গন রোধ করা সম্ভব না ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন জানান, স্থানীয় ক্ষতিগ্রস্থদের বাঁধ নির্মাণের দাবী নিয়ে অবরোধের কারনে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, আমি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থতের পূর্ণবাসন ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ শামীম বলেন পাটিতাপাড়া নদী তীরবর্তী ১শত ৮০ মিটার পার ঘেঁষে দুইটি প্যাকেজে বালি ভর্তি ২২ হাজার পিস জি আই ব্যাগ ডাম্পিং কাজ চলমান আছে।







