রংপুর বিভাগীয় প্রতিনিধি: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ ও বিস্তার রোধে জনসচেতনতামূলক অভিযান শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। অভিযানের প্রথম দিনেই মহানগরীর নির্মাণাধীন দুটি ভবন ও একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। ১০ জুলাই সোমবার দুপুরে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ সহযোগিতা করেন। জানা যায়, সোমবার দুপুরে মহানগরীর কেরানিপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় জমে থাকা পানিতে এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মটরস পার্টস ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতরে রাখা টায়ার ও গাড়ি ধোয়ার জন্য তৈরি করা গর্তের পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত হয়। এ সময় তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সতর্ক করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুরে দিন দিন ডেঙ্গু রোগির সংখ্যা উদ্বেগজনক হাওে বাড়ছে। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযানে নগরীর নির্মাণাধীন দুটি বাসার ভবন ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়। পরবর্তী অভিযানে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নগরীতে পরিষ্কার-পরিছন্ন কার্যক্রম বাড়ানো হয়েছে। এদিকে গত ৪ জুলাই মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগির মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১২ জন রোগি ভর্তি রয়েছে। হাসপাতলের নতুন ভবনের ২য় তলার মেডিসিন ওয়ার্ডের ৩ নম্বর এবং ৬ নম্বর ইউনিটে ডেঙ্গু রোগিদের রাখা হয়েছে। হাসপাতালে আলাদা কোনো ওয়ার্ড এখনো নির্ধারণ করা হয়নি। রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, যারা ভর্তি হয়েছে তাদের যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগিদের জন্য আলাদা ওয়ার্ড করার জন্য চেষ্টা করা হচ্ছে। পর্যাপ্ত জায়গা না থাকায় সাধারণ রোগিদের সাথে চিকিৎসা দেয়া হচ্ছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








