ভেনাস শুক্র দিনের কথকতা (২) : ২৯ সেপ্টেম্বর শুক্রবার লক্ষীপুর ইউএসএ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজনে জামাইকা, নিউইয়র্কে লক্ষীপুরের কীর্তিমান লোকদের জন্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
স্টেট ইমার্জেন্সী, দিনব্যাপী প্রবল বৃষ্টি আর ফ্লাড এর মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন থানার ও কাউন্টি থেকে ৫০ এর অধিক লক্ষীপুরবাসী। আমাদের বেয়াই সাবেক উপমন্ত্রী মরহুম চৌধুরী খুরশিদ আলম , সাবেক এমপি মরহুম মোহাম্মদ উল্লাহ, রায়পুর নিবাসী সমাজ সেবক মরহুম জাকির হোসেন চৌধুরী, মরহুম ওয়ালি উল্ল্যাহ চৌধুরী, তাহেরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যেই সংবাদ আসে লক্ষীপুর সদরের এমপি শাহজাহান কামাল সাহেব মারা গিয়েছেন। তার জন্যেও দোয়ার সুযোগ ঘটে।
দোয়ার আগে সন্মানিত অতিথি সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল চৌধুরী, প্রোগ্রাম সঞ্চালক ইমাম চৌধুরী এবং অন্যদের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে তা সকল বাঙালী ইমিগ্রান্টদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের নতুন কর্মভূমি আমেরিকার উন্নত জীবনে এসে এখনকার জীবনের চ্যালেঞ্জগুলোয় আটকে পড়লে চলবে না। জন্মভুমির প্রতি দায়িত্ব ভুলে যাওয়া যাবে না। এখানকার শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি, শিষ্টাচার আয়ত্ত করে বাঙালীর বিদ্যমান মেধা ও উদ্যমকে আরো আপডেট করে এই দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে।
দেশীয়, পারিবারিক ও সামাজিক বন্ধন কে মজবুত করতে হবে নিজেদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে। আবার এখানকার জ্ঞান, প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে নিজ জন্মভূমি, জন্ম জেলার উন্নয়নে আমাদের কিছু সময় বের করতে হবে। আর সেটা করতে হবে দল মত বর্ণ ধর্ম বিদ্বেষের উর্ধে উঠে। নিজের জেলায় বই পড়া আন্দোলন গড়ে তোলা, গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে ওপেন পাঠাগার তোলা, শিক্ষাবৃত্তি প্রদান সহ নানাবিধ কল্যান কাজে যুক্ত হতে হবে।
এই কাজগুলোর মধ্যে দিয়েই সাবেক উপমন্ত্রী মরহুম প্রফেসর চৌধুরী খুরশিদ আলম আর সাবেক এমপি মরহুম মোহাম্মদ উল্লাহ সাহেবদের আরাধ্য কাজ এগিয়ে নিতে হবে।
মাঝখানের একটা মাৎসান্যয় কাল পেরিয়ে এখন এই কাজ কে সফলার সাথে এগিয়ে নিচ্ছেন জেলার বর্তমান এমপি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন। আঞ্চলিক উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক।
লক্ষীপুরবাসী বাঙালীর জয় হোক সর্বত্র। আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন আমাদের লক্ষ্য। সৃষ্টির লালন আর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ায় আত্মনিয়োগ আমাদের উদ্দেশ্য।
লক্ষীপুর ইউএসএ ফ্যামিলি অ্যান্ড ফেন্ডস আয়োজিত দোয়া অনুষ্ঠানটি পুর্ব র্ঘোষিত সময়ে শুরু হয়ে আবার পুর্ব ঘোষিত সময়ে শেষ হয়। আমেরিকায় বাঙালীর সভা সমিতির ইতিহাসে এটি বিরল ঘটনা। দিনব্যাপী প্রবল বর্ষন, বন্যা জনিত স্টেট এলার্ট এর মধ্যেও এত স্বতস্ফুর্ত উপস্থিতি সবাইকে আপ্লুত করে।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মৃতিচারন আলোচনায় অংশ নেন যথাক্রমে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল চৌধুরী,
লক্ষীপুর জেলা সমিতি ইঊএসএ প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুর রহমান, চেজ ব্যাংকের ব্রুকলিন এরিয়া ম্যানেজার আবদুল হান্নান হারুন।
রায়পুর সোসাইটি ইউএসএ’র সভাপতি এসএমএস আমানত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- খোরশেদ আলম, ইকবাল আহমেদ প্রমুখ।
মরহুমদের পরিবারের পক্ষে আলোচনায় ও মঞ্চে ছিলেন যথাক্রমে সেলিম চৌধুরী, তানিয়া আকতার, তাসলিমা বেগম লিপি।
সন্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কিন্তু নানাবিধ চ্যালেঞ্জ থাকায় আসতে না পারলেও ফোন করে যে কোন উদ্যোগে সাথে থাকার অংঙিকার জানিয়েছেন লক্ষীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ আলী। প্রোগ্রামের আমন্ত্রক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজম খান সোহাগ। সিটি গভর্নমেন্ট কর্মকর্তা মোহাম্মাদ রহমান খান সোহেল, ব্যাংক অব নিউইয়র্কের ম্যানেজার রফিক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমির হোসেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি কানেক্টিকাটের সহ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম ইবু, লক্ষীপুর সোসাইটি পেনসেলভেনিয়া সভাপতি সোলায়মান ইবনে মুজিব অন্তু, আইটি প্রফেশনাল তানভীর হায়দার চৌধুরী বাবু, ফিরোজ চৌধুরী প্রমুখ।
ঢাবি সাবেক ছাত্র নেতা জহিরুল হক মুকুলের সভাপতিত্বে সদস্য সচিব/সমন্বয়ক প্রফেসর ইমাম চৌধুরী কিরণ অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন। সহযোগী ব্যাবস্থাপক ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর চৌধুরী, ইয়ুথ কলেজ টিম লিডার নানজীব চৌধুরী, ইয়ুথ স্কুল টিম লিডার নিবরাস চৌধুরী।
স্মৃতি ও শোকে আলোচনায় অংশ নেন যথাক্রমে জেলা সমিতির সাবেক সহ সভাপতি নুর নবী, রিয়েলটর মোহাম্মদ আলী,রায়পুর সোসাইটির সাধারণ সম্পাদক – দেলোয়ার হোসেন চুন্নু,
ইনকাম ট্যাক্স প্রফেশনাল জিল্লুর রহিম মানিক,
সুশীল মানুষ কামরুল হাসান রতন, সবার প্রিয় বাবলু ভাই, মুরাদ পাটোয়ারী প্রমুখ।
এছাড়া তরুনদের পক্ষে কথা বলেন ইয়ুথ নিউ প্রফেশনালস টিমের লিডার মেহরাব চৌধুরী, মেহরান চৌধুরী,সাবিত চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, মর্টগেজ ব্যাংকার আবু সাইদ চৌধুরী সোহেল, জেলা সমিতির মহিলা সম্পাদিকা ফারহানা ইয়াসমিন, ফজলুল করিম ডিলার, রাজন চৌধুরী, শামসুল ইসলাম, গোলাম মুর্শিদ, মাহবুব চৌধুরী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জনাব মো: আলী আফজাল।
Post Views: 293
Related