মোঃ আনোয়ার হোসেন, ভূঞাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকেন এমপি ছোট মনির। বুধবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দাসী তেলের পাম্পে, ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন বাবুর মঞ্চ সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম বিদ্যুৎ। আরো উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি ছোট মনির তার বক্তব্যে বলেন আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গড়তে, আওয়ামী লীগ সরকারকে পুনরায় আবারো দরকার।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






