Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদ আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও, কার্যকর বাস্তবায়নে ব্যাপক ঘাটতি; ১৬ দফা সুপারিশ টিআইবির

admin by admin
October 5, 2023
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ০৫ অক্টোবর ২০২৩: শক্তিশালী আইনি কাঠামো থাকা সত্তে¡ও কার্যকর পদক্ষেপ ও সক্ষমতা, সমন্বয়হীনতা এবং সদিচ্ছার অভাবে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ (UNCAC)-এর প্রতিশ্রæতি পূরণে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘‘জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদের দ্বিতীয় ও পঞ্চম অধ্যায় বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি’’ শীর্ষক পর্যালোচনা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, উপদেষ্টা-নির্বাহী ব্যাপস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম এবং প্রতিবেদন প্রণয়নকারী গবেষক ফাতেমা আফরোজ।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সদিচ্ছা ও দক্ষতার ঘাটতি, বিচার বিভাগের ওপর রাজনৈতিক ও নির্বাহী বিভাগের প্রভাবের অভিযোগ এবং একটি কার্যকর জবাবদিহিমূলক-কাঠামোর ঘাটতির কারণে দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ তার অঙ্গীকার পূরণ করতে পারেনি। পর্যালোচনায় দেখা যায় যে, বাংলাদেশে দুর্নীতি দমন নীতিমালা ও কার্যক্রমসমূহ বাস্তবায়ন; দুর্নীতি প্রতিরোধক সংস্থাসমূহ; সরকারি খাত, সরকারি কর্মকর্তাদের আচরণবিধি, স্বার্থের সংঘাত ও সম্পত্তি-সম্পর্কিত তথ্য প্রকাশ; রাজনৈতিক অর্থায়ন; রিপোর্টিং প্রক্রিয়া ও তথ্য প্রকাশকারীর সুরক্ষা; সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনা; তথ্যে অভিগম্যতা ও সমাজের অংশগ্রহণ, বিচার বিভাগ ও প্রসিকিউসন সেবা; অর্থ পাচার প্রতিরোধে গৃহীত ব্যবস্থা; পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা এবং অপরাধের দ্বারা অর্জিত সম্পদ পুনরুদ্ধার ও নিস্পত্তিকরণ অনুচ্ছেদসমূহের আইনত বাস্তবায়ন মোটামুটি পর্যায়ে হলেও, এর প্রতিটির প্রায়োগিক বাস্তবায়ন নিম্ন পর্যায়ের।
একইসঙ্গে, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক সক্রিয়ভাবে ই-জিপি পরিচালনার ফলে সরকারি ক্রয়-প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে; তবে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের কারণে সরকারি ক্রয়ে এখনও সমস্যা রয়েছে; ক্রয়ে একচেটিয়াকরণের প্রবণতা রয়েছে। আবার তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক সামর্থ্য ও কার্যকরতা প্রত্যাশিত পর্যায়ের না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আইনি ও কাঠামোগতভাবে সুসংগঠিত হলেও অর্থপাচারের কার্যকর প্রতিরোধে ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পদক্ষেপ বিরল। অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয় ও পারস্পারিক  সহযোগিতার ঘাটতি রয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অর্থ পাচার প্রতিরোধে আইনি ও প্রাতিষ্ঠানিক-কাঠামো থাকলেও অর্থপাচার বন্ধে আইনের যথাযথ বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োগ একটি বড় চ্যালেঞ্জ। পাচার হয়ে যাওয়া অর্থ দেশের বাইরে থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে  কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায় না। যারা অর্থ প্রচারকারী তাদের সিংহভাগই প্রভাবশালী বলে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের মতো অপরাধ একটি সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি হলেও, দৃষ্টান্ত থাকা সত্তে¡ও সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা ব্যবহারের মনোভাব পরিলক্ষিত হচ্ছে না।’
দুর্নীতির অভিযোগে তদন্তাধীন সরকারি কর্মকর্তাকে প্রয়োজনে গ্রেফতারের পূর্বে সরকারের পূর্বঅনুমতির বাধ্যবাধকতার সমালোচনা করে ড. জামান বলেন, ‘এমন ঘটনা দুদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল। অন্যদিকে রাজনৈতিক অর্থায়ন নিয়েও স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছে। নির্বচনী খরচের সর্বোচ্চসীমা নির্ধারণ করা আছে। কিন্তু আইনি-কাঠামোতে নির্বাচনী প্রচারণায় পাবলিক ফান্ডিং বা জনসাধারণের অর্থায়নের কোনো বিধান অন্তর্ভুক্ত নেই। এটি শুধুমাত্র নির্বাচনী ফলাফলের ওপর নয়, পুরো রাজনৈতিক কাঠামোর ওপর বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর নিজেদের স্বার্থের জন্য প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি করেছে।’
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘দুর্নীতির কারণে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অস্বস্তি ও সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের এ ব্যাপারে দায়িত্ব রয়েছে, কারণ এর প্রভাব জনগণের মধ্যে গভীরভাবে রয়েছে। জনগণের এ ব্যাপারে মত প্রকাশ ও কথা বলার অধিকার রয়েছে।’
জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের কার্যকর বাস্তবায়নে ১৬ দফা সুপারিশ করেছে টিআইবি। উল্লেখযোগ্য সুপারিশসমূহ হলোÑ দুদকের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং একে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব মুক্ত রাখা; দুদকের এখতিয়ার ও এর কার্য-পরিধি খর্ব করে আইনের এমন ধারাসমূহ এবং প্রশাসনিক পদক্ষেপ বাতিল করা; ২০১২ সালের সংস্করণে যে সকল অর্থপাচার-সংক্রান্ত অপরাধ দুদকের এখতিয়ার বহির্ভূত করা হয়েছে, সেগুলোকে পুনরায় দুদকের হাতে পুনর্বহাল করা; সুপ্রীম কোর্টের বিচারকদের নিয়োগ ও অপসারণের এখতিয়ার স্বাধীন সত্তার (যেমন – সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল) ওপর ন্যস্ত করা; সরকারি কর্মকর্তাদের সম্পদ-সম্পর্কিত তথ্য প্রকাশ নিশ্চিতকরণে সম্পদের বাৎসরিক বিবরণ জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি ও প্রয়োগ করা; সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে গণতাস্ত্রিক ও জবাবহিতামুলক ব্যবস্থা প্রতিষ্ঠা; জাতীয় পর্যায়ে ও খাতভিত্তিক ন্যায়পাল প্রতিষ্ঠা করা; সরকারি খাতে জনবল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সরকারি প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা; অর্থপাচার রোধে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের পেশাগত দক্ষতা ও কার্যকরতা বৃদ্ধি করা; পাচারকৃত অর্থ পুনরুদ্ধাওে মিউচুয়াল লিগাল এসিস্ট্যান্সসহ আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
ভিডিও লিংক: https://us06web.zoom.us/rec/share/SsOrEO97fWKvSKRwILp1ZoWnlWr83PxEwjxwHT9u3K71t4WhJMT69eV_RSqRO6oR.XnPEFxz_Uns9zW6v
Post Views: 294

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

by admin
September 20, 2026
0
1

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এমপি...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
72

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d