প্রেস বিজ্ঞপ্তি
১৫ অক্টোবর, ২০২৩ রোববার বিকাল ৫টায় বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সেমিনার ও মুক্তিযুদ্ধকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব মোঃ আশরাফ খান খসরু এমপি ও মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বদ্যিালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম বৃত্তি প্রদান করা
হয়।







