১৬ অক্টোবর নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরও বলেন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা। একই সঙ্গে এমন একটি পরিবেশ দেখতে চাই, যেখানে মানুষজন যে কোনো পক্ষে কথা বলতে পারবে প্রতিশোধের ভয় ছাড়া। এছাড়া ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করবে না জাতিসংঘ।
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ।








