রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। সেই সেতুর দুই প্রান্তে সংযোগ রাস্তার মাটি না থাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা সেই সেতুতে উঠতে বাঁশ ও কাঠের তৈরী সংযোগ সাঁকোই ভরসা। এ কারণে এলাকার মানুষ এ সেতুর নাম দিয়েছেন অচল সেতু। একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ২০১০ সালে ইউএসএ আইডির অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় চরাঞ্চলের প্রান্তিক মানুষের চলাচলের সুবিধার্থে ৩৭ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। বন্যার পানির তোড়ে নির্মিত সেতুর দুইপাশের সংযোগ রাস্তার মাটি ধসে পড়ে। এমন পরিস্থিতিতে সেতুতে উঠতে সংযোগ রাস্তার বিকল্প হিসেবে সেখানে তৈরি করা হয় একটি সাঁকো। নড়বড়ে ওই সাঁকো দিয়ে সেতুতে উঠে দুইপাড়ে যাতায়াত করছে কয়েকটি গ্রামের মানুষ। এলাকাবাসী বলেন, সেতুটি নির্মাণের প্রায় ৫ বছর পরে বন্যার পানির স্রোতে দুইপাড়ের মাটি ধসে পড়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত পাঁচ বছর সংযোগ রাস্তা নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করেনি জনপ্রতিনিধি ও প্রশাসন। সেতু পার হতে বাঁশ ও কাঠের সাঁকো ব্যবহার করছে মানুষ। সেতুটি দিয়ে প্রতিদিন গোপীডাঙ্গা, আরাজী খোর্দ্দ ভূতছাড়া, মৌলভীবাজারসহ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। এছাড়াও লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা এ সেতুটি। সেতুটির দুইপাশে ধসে যাওয়া মাটির সংযোগ রাস্তাটি দ্রুত সংস্কারে দাবি জানান সাধারণ মানুষ। গোপীডাঙ্গা গ্রামের হযরত আলী বলেন, হামার কপাল খারাপ বাহে। মেলাদিন পর একটা সেতু হোইল। কিন্তুক সমস্যা থাকি গেলো। হামার পাকা সেতুত উঠতে এ্যলা বাঁশ-কাঠের নড়বড়া সাঁকো ছাড়া উপায় নাই। মেলাবছর ধরি চেয়ারম্যান মেম্বারোক কওচি সেতু কোনা ঠিক করা নাগবে কিন্তু কায়ো হামার কথা শোনে না। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সেতুর সংযোগ রাস্তার মাটি ধসে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। কোনো প্রতিকার মেলেনি। কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর কথা হয়েছে। যত দ্রুত সম্ভব অর্থ বরাদ্দ সাপেক্ষে সেতুটির কাজ করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







