বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তবে টস জিতে ফিল্ডিং নিয়ে ভুল করেছেন কি না সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত অস্ট্রেলিয়া যে হারে রান তুলছে তাতে সংগ্রহটা সাড়ে তিনশর উপরে যাওয়া এখন সময়ের ব্যাপার। ১২ ওভারেই বিনা উইকেটে ৯৬ রান তুলে ফেলেছে অজিরা। ওয়ার্নার ৪৮ আর মার্শ ৪১ রানে ব্যাট করছেন।
শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিনাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জন্যই এটি চতুর্থ ম্যাচ। এবারের আসরে প্রথম তিনটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে।
অপরদিকে তিন ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিক ভারতের কাছে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিার কাছে ১৩৪ রানের ব্যবধানে হেরেছে প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। ৮৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের দুর্দান্ত জয়।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমিফাইনালে যাওয়াটা তাদের জন্য অনেকটা জটিল হয়ে যাবে। কারণ শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিতে তাদেরকে পরবর্তী সবগুলো ম্যাচ জিততে হবে। যা কঠিনই বটে। ফলে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য একটু বেশিই গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিস, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুসচেন, মিচ মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি।






