আজ ২২ অক্টোবর-২০২৩ইং রোজ রবিবার মজুরী বোর্ডের ৪র্থ সভায় মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ গার্মেন্টস শ্রমকিদের জন্য নি¤œতম মজুরীর প্রস্তাবনা পেশ করেছেন। মালিকপক্ষ গার্মেন্টস শ্রমিকদের নি¤œতম মজুরীর প্রস্তাব করেছেন মাত্র ১০,৪০০/- টাকা এবং শ্রমিক প্রতিনিধি প্রস্তাব করেছেন ২০,৩৯৩/- টাকা।
বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের প্রতিনিধিত্বকারী গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস এক যৌথ বিবৃতিতে বলেন মালিক পক্ষের দেয়া ১০,৪০০/- টাকা প্রস্তাবকে দেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের সাথে তামাশা বলে উল্লেখ করেছেন। নেতৃবৃন্দ বলেন দেশের ৬৫টি রেজিষ্ট্রার্ড ফেডারেশন নিয়ে গঠিত বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক আন্দোলনের ক্রিয়াশীল ৫টি জোট (বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জিস্কপ, ইন্ডাষ্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ) গার্মেন্টস ওয়ার্কার্স এলায়েন্স বাংলাদেশ একত্রিতভাবে ২৩ হাজার টাকা নি¤œতম মজুরী দাবী করেছেন। সেখানে শ্রমিক প্রতিনিধি কিভাবে সেই দাবীকে উপেক্ষা করে ২০,৩৯৩/- টাকা প্রস্তাব করেন? শ্রমিক পক্ষের দেয়া প্রস্তাব দেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের কাছে প্রবঞ্চনার শামিল।
অপরদিকে মালিক পক্ষের দেয়া ১০,৪০০/- টাকা প্রস্তাবকে দেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের সাথে তামাশা বলে উল্লেখ করেছেন। নেতৃবৃন্দ বলেন বিগত ২০১৮ সালে নি¤œতম মজুরী ৮ হাজার টাকার বিপরীতে যে ১০০ ডলার ছিল সেই ১০০ ডলারের বর্তমান বাজার মূল্য ১১,৮০০/- টাকা। ইতিমধ্যে গত ৫ বছরের দ্রব্যমূল্য, বাড়ী ভাড়া, ঘর ভাড়া, যাতায়াত ভাড়া এবং অন্যান্য খরচ কোথাও কোথাও দ্বিগুন এবং কোন কোন ক্ষেত্রে তিনগুন বেড়েছে। এসব কিছু তোয়াক্কা না করে মালিকপক্ষ কিভাবে নি¤œতম মজুরী ১০,৪০০/- টাকা প্রস্তাব করেন। তা দেশের শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিত্বকারী সংগঠনের বোধগম্য নয়। আমরা উভয়পক্ষের এ কাল্পনিক ভেল্কিবাজির প্রস্তাব প্রত্যাখ্যান করছি।








