এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, শেরে বাংলা ১৫০ বছর উদযাপন জাতীয় কমিটির মুখপাত্র মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, তরুণ সংঘের চেয়ারম্যানন ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার, মহাসচিব আর কে রিপন, বিশিষ্ট সংগঠক মোঃ মনির হোসেন, বিশিষ্ট সংগঠক মিলন মল্লিকসহ প্রমুখ। নেতৃবৃন্দ শেরে বাংলার সমাধীতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করেন। আগামী ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনালে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশী-বিদেশী অতিথিসহ সুধিজনরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জল ইসলাম।
মোঃ মঞ্জুর হোসেন ঈসা তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শেরে বাংলার নামে যেসকল বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয় তাঁর সম্মানে একটি চেয়ার স্থাপন করতে হবে। এছাড়াও শেরে বাংলার নামে সকল স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছবি স্থাপন করতে হবে। শেরে বাংলার সমাধীচত্বরে শেরে বাংলা সেন্টার ও মিউজিয়াম নির্মাণ করতে হবে। প্রথম পদ্মাসেতুর নামকরণ আমরা শেরে বাংলার জন্য চেয়েছিলাম, কিন্তু আমাদের সেই দাবি পুরণ করা হয়নি। আশা করবো দ্বিতীয় পদ্মাসেতুর নামকরণ শেরে বাংলার নামে নামকরণ করা হোক। আগামী ২০২৪ এর ২৫ শে অক্টোবর পর্যন্ত বছরব্যাপি দেশে-বিদেশে শেরে বাংলার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালন ও স্মারকগ্রন্থ প্রকাশ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসমস্ত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়।








