মিরসরাই প্রতিনিধি
দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিন মিরসরাইয়ে পৃথক পৃথক স্থানে মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম ও মিঠাছড়া এলাকায় সকাল ৮ টার দিকে মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিতরা। পৃথক মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন। এদিকে অবরোধে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, যেকোন ধরনের নাশকতা এড়াতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








