মোহাম্মদ সোহেল, ডিবি প্রতিবেদক: (টাঙ্গাইল) ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো, ভূঞাপুর পৌর এলাকার পূর্ব ভূঞাপুর এলাকার আব্দুল মজিদ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), আঃ রাজ্জাকের ছেলে আবু রায়হান রনি (২৭), ঘাটান্দী গ্রামের আনন্দ বেপারীর ছেলে রফিক বেপারী (৩৬), বীরহাটী এলাকার লাল মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) ও গোপালপুর উপজেলার নলীন গ্রামের বাচ্চু খানের ছেলে খলিলুর রহমান (৩৮)। ভূঞাপুর থানার অফির্সাচ ইনচার্জ আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরআগে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে খবর পাই। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহার করার জন্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








