Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জামায়াতকে পাশে পেয়ে উজ্জীবিত বিএনপি

admin by admin
November 7, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

 

দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে বিএনপির বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। জোট ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও দুই দলের নানান কার্যক্রমে এমনটাই আভাস পাওয়া যাচ্ছিল। সরকারবিরোধী আন্দোলনে তারা নিজেদের মতো কর্মসূচি পালন করছিল। চলতি বছরের জুন মাসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রশাসনের অনুমতি নিয়ে একটি সমাবেশ করে জামায়াত। ফলে বিএনপির অনেকে সন্দেহ করে সরকারের সঙ্গে তাদের আঁতাত হয়েছে!

রাজনৈতিক মহলে চলে নানা গুঞ্জন। এরপর দেশের আর কোথাও জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এরইমধ্যে গড়ে ওঠে ফ্যাসিবাদবিরোধী একটি সর্বদলীয় ছাত্রঐক্য। ছাত্রদল নেতৃত্বাধীন সেই ছাত্রঐক্যে জায়গা পায়নি ছাত্রশিবির!

চলমান সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ও সমমনা জোট পালন করছিল নিজেদের কর্মসূচি। জামায়াতও নিজের মতো করে কর্মসূচি দিয়ে মাঠে ছিল। এরইমধ্যে রাজধানীর শাপলা চত্বরে শিবির ও জামায়াত দুটি পৃথক বিক্ষোভ মিছিল করে বড় শোডাউনে নিজেদের শক্তির মহড়া দেয়।

একদিনের হরতাল; এরপর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি নেতাকর্মীরা সফলভাবে পালন করেছেন। সাধারণ মানুষও এ কর্মসূচিতে শামিল হয়েছেন। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকার নির্দেশনা রয়েছে। রাজপথে থেকেই আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। —মতিউর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল।

এরপর গুঞ্জন ওঠে আন্দোলন-সংগ্রামে জামায়াতকে পাশে চায় বিএনপি। এনিয়ে ভেতরে ভেতরে তৎপরতাও চলছে বলে জানা যায়। তারপরও দৃশ্যমান কোনো কিছু বোঝা যাচ্ছিল না। গত ২৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিলে জামায়াতও শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয়। সেদিনের সেই মহাসমাবেশে বিএনপি অনুমতি পেলেও শেষ পর্যন্ত তা পণ্ড হয়। অন্যদিকে আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই মহাসমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করে জামায়াত। মূলত ওইদিন থেকেই একযোগে মাঠে নামা শুরু হয় বিএনপি-জামায়াতের। সেদিনের মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ঘোষণা দেয় বিএনপি। জামায়াতও তাৎক্ষণিক হরতালের ঘোষণা দিয়ে মাঠে নামে। এরপর প্রথম দফার টানা অবরোধেও বিএনপি –জামায়াত সক্রিয়ভাবে মাঠে ছিল। দ্বিতীয় দফায়ও নৌ, রেল ও সড়কপথ অবরোধে মাঠে থাকে দুই দল। তাদের সমমনারা মাঠে থাকলেও রাজনৈতিক মহলে আলোচনায় আসে বিএনপি-জামায়াত।

সরকারবিরোধী চলমান আন্দোলনে জামায়াতে ইসলামীর যুগপৎ কর্মসূচি থাকায় বেশ উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। বিএনপির তৃণমূলের ধারণা, শুধু সিনিয়র নেতাদের দিয়েই চলমান আন্দোলন হচ্ছে না। এ আন্দোলনে দলমত নির্বিশেষে জনগণের সম্পৃক্ততা রয়েছে বলেই স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালিত হচ্ছে।

দলটির নেতারা বলছেন, বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে নিয়ে সরকার পতনের এক দফা দাবিতে যে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।

সরকারের তিন মেয়াদের নির্যাতিত মানুষ হরতাল অবরোধ খুবই ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। ব্যাপক পুলিশি তৎপরতার পরেও নেতাকর্মীরা মোটামুটি মাঠে ছিল। আগামীর কর্মসূচিতে নেতাকর্মীরা আরও সিরিয়াসলি মাঠে নামবে। বিশেষ করে যাদের নামে অসংখ্য মামলা আছে তারা আর ঘরে বসে থাকবে না। —ইকবাল হোসেন।

যদিও বিএনপি নেতাদের অনেকেই সরাসরি জামায়াতের নাম নেয়নি। তারপরও মাঠের কর্মসূচিতে জামায়াতকে পাশে পেয়ে বেশ উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা একথা সহজেই বোঝা যায়।

জানা গেছে, দীর্ঘদিন বিএনপি থেকে দূরে ছিল জামায়াত। সম্প্রতি বিএনপির চলমান আন্দোলনে সমর্থনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছে তারা। সে কারণে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে তারাও কর্মসূচি ঘোষণা করছে। এতে বিএনপি মাঠের শক্তি প্রয়োগেও আস্থাশীল হয়েছে।

জামায়াত-বিএনপির রাজপথের যুগপৎ কর্মসূচিতে ভীতির পরিবেশ তৈরি হওয়ায় চলাচলের ক্ষেত্রে জনসাধারণও সতর্কতা অবলম্বন করছে। এ কারণে গণপরিবহনে যাত্রী অর্ধেকের কম হয়েছে। অন্যদিকে বাস মালিকরাও নানান রকম হিসাব-নিকাশ করেই গাড়ি রাস্তায় বের করতে উৎকণ্ঠায় ভোগেন। সরকার সমর্থিত অন্যতম পরিবহন নেতা হয়েও হরতাল-অবরোধে এনা পরিবহনের মালিকের কোম্পানির এবং তার অ্যাসোসিয়েটের দূরপাল্লার গাড়ি রাস্তায় দেখা যায়নি।

সম্প্রতি ধর্মভিত্তিক আরেকটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় একাধিক সমাবেশ ও মহাসমাবেশ করেছে। সেগুলোতে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রেখেছেন।

 

বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা মনে করছেন, ইসলামী আন্দোলনও নির্দলীয় নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকবে।

আরও পড়ুন: তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির সংলাপের চিঠি

এদিকে চলমান আন্দোলনে বিএনপির প্রধান নেতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও দলের অন্য নেতারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও প্রকাশ্যে বেশিরভাগ নেতাকর্মীকে মাঠে দেখা যাচ্ছে না। এরপরও হরতাল-অবরোধে ঢাকা শহরের সঙ্গে দেশের অন্য জেলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকতে দেখা গেছে। এটাকেই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সফলতা মনে করছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জাগো নিউজকে বলেন, একদিনের হরতাল এবং এরপর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি নেতাকর্মীরা সফলভাবে পালন করেছেন। সাধারণ মানুষও এই কর্মসূচিতে শামিল হয়েছেন। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকার নির্দেশনা রয়েছে। রাজপথে থেকেই আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

দাবি আদায়ে রাজপথে ছিলাম, আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেফতার করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করা যাবে না। বিএনপির আর পেছনে ফেরার সময় নেই। গ্রেফতার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণ আজ ঐক্যবদ্ধ। —ড. আব্দুল মঈন খান।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে হরতাল এবং অবরোধ কর্মসূচি সফল হচ্ছে। কর্মসূচি সফল হওয়ার কারণে নেতাকর্মীরা উজ্জীবিত ।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির রোববারের হরতালে সমর্থন দিল জামায়াত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির কর্মসূচি গ্রহণ করেছে। পুলিশ নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোসহ বিভিন্ন ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তারপরও নেতাকর্মীরা মাঠে। আগামীতে সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে কর্মসূচিতে ব্যাপকভাবে নেতাকর্মীরা নামবে বলে আশাবাদী তিনি।

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, সরকারের তিন মেয়াদের নির্যাতিত মানুষ হরতাল অবরোধকে খুবই ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। ব্যাপক পুলিশি তৎপরতার পরেও নেতাকর্মীরা মোটামুটি মাঠে ছিল। আগামীর কর্মসূচিতে নেতাকর্মীরা আরও সিরিয়াসলি মাঠে নামবে। বিশেষ করে যাদের নামে অসংখ্য মামলা আছে তারা আর ঘরে বসে থাকবে না।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল অবরোধ কর্মসূচি সফল করছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিজয় অর্জন ছাড়া তারা ঘরে ফিরবে না।

চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। আমরাও রাজপথে আছি। ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের আন্দোলনে আরও ভূমিকা রাখা দরকার।—ডা. সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ছাত্রশিবির।

খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি শতভাগ সফল হয়েছে। আগামীতেও দাবি আদায়ে যে কোনো কর্মসূচি সফল করে বিজয় অর্জন করবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপির প্রতিটি কর্মীই নেতার ভূমিকা পালন করে এ আন্দোলনে সফলতা আনবে। আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল। দাবি আদায়ে রাজপথে ছিলাম, আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেফতার করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করা যাবে না। বিএনপির পেছনে ফেরার সময় নেই। গ্রেফতার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার আমাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে উসকানি দিয়ে বিরোধীদলের ওপর দোষ চাপানোর ফন্দি নিয়েছে। এসব ধাপ্পাবাজি দিয়ে এবার দেশে-বিদেশে কাউকে আর বিভ্রান্ত করা যাবে না।

সরকার পতনের এক দফা দাবিতে যে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশপ্রেমের নৈতিক দায়বদ্ধতা থেকে অতীতের মতো এখনও ভূমিকা রেখে চলেছে। এখানে কেউ খুশি, বেজার বিষয় নয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদিক আবদুল্লাহ বলেন, চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। আমরাও রাজপথে আছি। এই আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের আরও ভূমিকা রাখা দরকার।জাগোনিউজ২৪

Post Views: 232

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
0

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
9

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d