Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

তফসিলের দিন থেকেই বিএনপির অসহযোগ

admin by admin
November 12, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

# তফসিলকেন্দ্রিক আন্দোলনে মাঠে নামবে বিএনপি
# তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিএনপি নেতাদের গ্রেফতার এড়িয়ে চলার নির্দেশনা
# আন্দোলনের গতি বাড়াতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বিএনপি

সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে এসে গ্রেফতার এড়াতে কৌশল অবলম্বন করছেন বিএনপি নেতাকর্মীরা। এ কারণেই চলমান হরতাল-অবরোধে রাজপথ থেকে দূরত্ব বজায় রেখেছেন অনেকে। তবে সাময়িক গাঢাকা দেওয়া নেতারা তফসিলকেন্দ্রিক আন্দোলনে মাঠে নামবেন। মূলত গ্রেফতার এড়িয়ে আন্দোলন একটা পর্যায়ে নিতেই বিএনপির এ নীতি বলে জানা গেছে। আর তফসিলের পরদিন ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছে একটি সূত্র।

দলটির নেতারা বলছেন, সামনে আন্দোলন জোরদার হবে। তখন সম্মিলিতভাবে নেতাকর্মীদের মাঠে দেখা যাবে।

জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দলটির নেতাকর্মীদের নামে মামলা হওয়ার পর কয়েকজন গ্রেফতার হন এবং অধিকাংশ চলে যান আত্মগোপনে। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে দীর্ঘদিনের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও সমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি হরতাল ও অবরোধ কর্মসূচিতে রয়েছে। মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন গত ২৯ অক্টোবর দলটির পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়।

‘যেসব নেতাকে মাঠে দেখা যাচ্ছে না, তারা নিজ নিজ অবস্থানে থেকে দলের নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। অবশ্যই তারা মাঠে নামবেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নানা কৌশল থাকে। অনেকেই কৌশলী অবস্থানে আছেন।’- বিএনপি নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

 

প্রথমেই গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনসহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা।

এছাড়া গত কয়েকদিনে সারাদেশে আট হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি দলটির। এমন পরিস্থিতিতে গ্রেফতার এড়িয়ে আন্দোলন জোরদারে কৌশলী বিএনপি।

সূত্র মতে, দলটির সব পর্যায়ের নেতাদের তফসিলের আগ পর্যন্ত গ্রেফতার এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। তাই, চলমান হরতাল-অবরোধে নেতাকর্মীরা মাঠে কম থাকলেও তফসিল ঘোষণার পর তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তফসিলের আগে ও পরে কর্মসূচি নির্ধারণে দলটির হাইকমান্ড নিজ দলের পাশাপাশি সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে মতামত নিচ্ছেন। ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলকে তফসিল ঘোষণাকেন্দ্রিক আন্দোলনে পাশে পেতে তৎপরতা চালাচ্ছে বিএনপি।

বিএনপির একাধিক সূত্র বলছে, বিগত দিনে ডিএমপির অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও বর্তমানে তা দুরূহ ব্যাপার। ডিএমপিকে চ্যালেঞ্জ করে কর্মসূচি পালনে এক্সপেরিমেন্ট করতেই ২৮ অক্টোবর পরবর্তী কর্মসূচি পালনের ক্ষেত্রে গ্রেফতার এড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে। কারণ চলমান আন্দোলন দীর্ঘায়িত হতে পারে সেই বিবেচনায় এ কৌশল অবলম্বন করা হয়েছে। যে কারণে নভেম্বরের প্রথম দশদিনের হরতাল অবরোধ কর্মসূচিতে রাজপথে দেখা মেলেনি নেতাকর্মীদের। কেননা একই সময় সবাই গ্রেফতার বা কর্মসূচি পালনে শক্তি হারানোর পক্ষে নয়। তবে, প্রত্যেক নেতা নিজ নিজ অবস্থানে থেকে দলের জন্য কাজ করছেন।

নেতাদের ধারণা, ১৪ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে তফসিল ঘোষণা হতে করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। রাষ্ট্রপতি তফসিল ঘোষণার জন্য সম্মতি দিয়েছেন বলেও জানিয়েছেন সিইসি। অর্থাৎ তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার। তফসিলকে কেন্দ্র করে আন্দোলনের গতি বাড়াতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে দলটি।

তফসিল ঘোষণা পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ জেলের বাইরে থাকা সিনিয়র নেতারা— দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতাদের পরামর্শ নিচ্ছেন। এছাড়া জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কথা হয়েছে বিএনপির হাইকমান্ডের। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি ইসলামী দলকে তফসিলকেন্দ্রিক আন্দোলনে পাশে চায় বিএনপি। এ বিষয়ে কাজ করছেন বিএনপি নেতারা।

তবে এবার কর্মসূচির ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপিতে নানা ধরনের আলোচনা রয়েছে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী ইসির আওতায় থাকবে। তবে, তফসিল ঘোষণার মুহূর্ত থেকেই মাঠে নামতে প্রস্তুত বিএনপি। তফসিলের পরদিন ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দিতে পারে বিএনপি। এছাড়া সচিবালয় ঘেরাও, ইসি ঘেরাও কর্মসূচি আছে আলোচনায়। পাশাপাশি জেলা ও উপজেলায় হরতাল-অবরোধ পালনে কঠোর নির্দেশনা দেবে দলটি। সারাদেশ থেকে রাজধানী বিচ্ছিন্ন করতে সবধরনের পদক্ষেপ নেবে বিএনপি। ঘরে বসে গ্রেফতার না হয়ে তখন রাজপথে গ্রেফতার হওয়ার ব্যাপারেও নির্দেশনা আসবে দলের হাইকমান্ডের। এছাড়া বড় শোডাউন দেওয়ার পরিকল্পনা নিতে পারে তারা।

২৮ অক্টোবর পরবর্তী হরতাল-অবরোধ পালনে ঢাকার রাজপথে নিয়মিত ঝটিকা বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।

 

দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে আমরা মাঠ ছাড়বো না। যে কোনো মুহূর্তে রাজপথে শুধু নেতাকর্মীরাই নন, জনতার বাঁধভাঙা জোয়ার দেখা যাবে। জনতার স্রোতে ভোটের অধিকার ফিরে আসবে। জনতার বিজয় সুনিশ্চিত।-  ছাত্রদল নেতা মতিউর রহমান।

 

মতিউর রহমান জাগো নিউজকে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে আমরা মাঠ ছাড়বো না। যে কোনো মুহূর্তে রাজপথে শুধু নেতাকর্মীরাই নন, জনতার বাঁধভাঙা জোয়ার দেখা যাবে। জনতার স্রোতে ভোটের অধিকার ফিরে আসবে। জনতার বিজয় সুনিশ্চিত।

রাজপথের মিছিলে থাকা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, যেসব নেতাকে মাঠে দেখা যাচ্ছে না, তারা নিজ নিজ অবস্থানে থেকে দলের নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। অবশ্যই তারা মাঠে নামবেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নানা কৌশল থাকে। অনেকেই কৌশলী অবস্থানে আছেন।

পাতানো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, পুলিশি নির্যাতন-বাধা উপেক্ষা করে গ্রেফতার এড়িয়ে আন্দোলন করছে বিএনপি। যে কোনো সময় আন্দোলনের ধরন পরিবর্তন হবে, গতি বাড়বে।

অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারকে দাবি মানাতে যা কিছু করার দরকার দেশের মানুষ তাই করবে। যারা ভাবছেন গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন।

Post Views: 235

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
18

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d