এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে আদম বেপারীর খপ্পরে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১২ নভে: -২৩) উক্ত বিষয়ে সরজমিনে জানা যায়, দিনাজপুর বিরামপুরে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণায় আদম বেপারীর গনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবিষয়ে বিরামপুর থানায় অভিযোগ হয়েছে। সেই সূত্রে জানা যায়, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মোজাফফর রহমানের ছেলে মোঃ আওয়াল (২৪) কে বিদেশ নিয়ে যাওয়ার প্রলোভনের স্বীকারে পড়েন বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে দুলাল হোসেন ও মুকুন্দপুর ইউনিয়নের বেরাখাই গ্রামের আইনুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৮)। ভালো চাকুরি এবং ভালো মানের বেতনের প্রতিশ্রুতি প্রদানে গত ২০-৩-২২ রাত্রি ৮ঃ০০ সময় পূর্ব জগন্নাথপুর নতুন বাজারে দুলালের পাখির দোকানে 2 লক্ষ টাকা এবং ২৪-৫-২৩ ইং তারিখ বিকাল অনুমান ৫ সময় একই স্থানে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ২৫-৯-২০২৩ তারিখ রাত্রি অনুমান ৭ টা ৩০ সময় একই স্থানে 2 লক্ষ 50 হাজার টাকা সর্বমোট ৬ লক্ষ টাকা দেয় আদম বেপারী দুলাল ও বাবু কে। এবিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের কে পাওয়া যায় নি। ভুক্তভোগী আউয়াল আরো জানান,আদম বেপারীরা টাকা গ্রহণের পর হতে দীর্ঘদিন তাকে হয়রানি করার পর গত ৩-৯-২৩ ইং তারিখ আমাকে মালয়েশিয়ায় পাঠায়। মালয়েশিয়ায় পৌঁছে কোন প্রকার কর্মসংস্থান না দিয়ে একটি ঘরে আটক করে রাখেন। একটানা ২৯ দিন শারীরিক ও মানসিক টর্চারর এক পর্যায়ে জীবন রক্ষার্থে ৩১-১০-২৩ তারিখে কৌশলে বাড়িতে চলে আসেন। এবিষয়ে ভুক্তভোগী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।








