আব্দুল কাদের,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑ নওগাঁর বদলগাছী-মহাদেবপুর উপজেলার উন্নয়ের আরেক নাম নওগাঁ ৩- আসনের সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ১২টার পর নওগাঁ উকিলপাড়া নিজ বাসভবনে ওয়াস রুমে পড়ে গিয়ে তিনি আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনগনের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিগত ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৩- আসন বদলগাছী-মহাদেবপুর আওয়ামীলীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। তাঁর মৃত্যুর খবর শুনে তাঁর ভক্ত বৃন্দ কর্মি, সমর্থক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মি তাকে দেখার জন্য ছুটে যান সদর হাসপাতালে। ড. আকরাম চৌধুরী ২০১৪ সালের সংসদ নির্বাচনে তাঁরই দলের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম এর কাছে হেরে যান। ২০১৬ সালে ড. আকরাম চৌধুরী বরেন্দ্র বহুমুখী উন্নয়ণ কর্তৃপক্ষ (বিএমডিএ) এর চেয়ারম্যান নির্বাচিত হন। সেখানে ৬ বছর কর্মরত ছিলেন। ড. আকরাম হোসেন বদলগাছী সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের মৃত ডা: ইসমাইল হোসেনের পুত্র। ২০০০ সালের পূর্বে আকরাম হোসেন চৌধুরী বিশিষ্ট মানবাধীকার কর্মী হিসাবে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন। তাঁর দুটি ছেলে কানাডায় বসবাস করেন। ২০০৮ সালে তিনি এমপি নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়নের রূপকার হিসাবে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, ফায়ার সার্ভিস স্টেশন, হর্টিকালচারসহ নানা উন্নয়নের সাথে তাঁর নাম চির স্মরণীয় থাকবে জনগনের মাঝে। আজ বাদ আছর নওগাঁ নওজোয়ান মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানায় ভার্চুয়ালী যুক্ত হয়ে তাঁর রুহের শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামীকাল সোমবার সকাল ১১টায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার চাকরাইল রেজওয়ান ক্লাব মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








