রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার
চকউলি বহুমুখী স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।এদিকে অধ্যক্ষের হাসপাতালে ভর্তি নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বইছে মুখরুচোক নানা গুঞ্জন, অভিভাবক মহলে বিরাজ করছে চরম অসন্তোষ।
স্থানীয়রা জানান, সম্প্রতি চকউলি বহুমুখী স্কুল এ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৭ নভেম্বর ছিল আবেদন গ্রহণের শেষ দিন। এর মধ্যে ল্যাব সহকারী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগের দাবি নিয়ে সোমবার দুপুরে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন স্থানীয় ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনার একপর্যায়ে অধ্যক্ষ নজরুল ইসলামের ভাগনে মাসুদ ও আবদুল জলিলের সঙ্গে স্থানীয় লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অধ্যক্ষ লাঠি হাতে তাদের দিকে মারমুখী হয়ে ছুটে আসে। এ সময় স্থানীয়রা তাকে থামাতে গেলে তিনি পা-পিচলে পড়ে যান। এসময় অন্য শিক্ষক-কর্মচারীরা বহিরাগতদের স্কুল থেকে বের করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বহিরাগতদের ফাঁসিয়ে বসে আনতে ও
তাদের ওপর প্রতিশোধ নিতে অধ্যক্ষ মাথায় ব্যান্ডেজ করে হাসপাতালে ভর্তি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ নজরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃত ঘটনা অফিস চলাকালিন স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে অতর্কিতভাবে তার ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা অফিস কক্ষে ভাঙচুর চালায়। তাকেও বেদম মারধর করে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। এদিকে একাধিক অভিভাবক বলেন, এটা অধ্যক্ষের ষড়যন্ত্র। কারণ স্থানীয়রা যদি তাকে মারপিট করতে চাই, তাহলে অফিসে যাবেন কেন ? তাকে বাইরে মারপিট করতে পারতেন। কিন্ত্ত তাকে তো কেউ মারপিট করতে চাইনি। আসলে নিয়োগ বাণিজ্যের টাকা হজম করতে তিনি এমন কৌশল করেছেন বলে তারা মনে করেন।এছাড়াও এতো মানুষ যদি তাকে মারপিট করেন তাহলে তার অবস্থা গুরুতর হবার কথা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অধ্যক্ষর বিচার দাবি করেছেন।#
Views: 210
Related