Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে?

admin by admin
November 14, 2023
in খেলা ধুলা, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

১০ দল নিয়ে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপ এখন ৪ দলে এসে ঠেকেছে। গত ৬ সপ্তাহে লিগ পর্বের ৪৫ ম্যাচ সাক্ষী হয়েছে বড় বড় সংগ্রহ, অঘটন, হৃদয়বিদারক হার, অবিশ্বাস্য ব্যাটিং, রেকর্ড ও নানা বিতর্কের।

ভারত-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিফাইনাল শুরুর আগে এএফপি ফিরে তাকিয়েছে প্রথম পর্বের আলোচিত ১০ ঘটনায়।

১. বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রানের রেকর্ড
মার্করামের সঙ্গে কুইন্টন ডি কক ও রেসি ফন ডার ডুসেনের শতক মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা, যা বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

২. পাকিস্তানের রেকর্ড রানতাড়া
হায়দরাবাদে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে ৩৪৪ রান তোলে শ্রীলঙ্কা। জিততে হলে বিশ্বকাপে রানতাড়ার রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত শতকেই সেটিই সম্ভব করে তোলে পাকিস্তান। শফিক ১১৩ রান করে আউট হলেও পায়ে ক্র্যাম্প নিয়ে ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান। বিশ্বকাপে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড গড়ে পাকিস্তান জেতে ৬ উইকেটে।

৩. আফগানিস্তান ও নেদারল্যান্ডসের চমক
এবারের বিশ্বকাপের প্রথম বড় চমক দেখায় আফগানিস্তান। শিরোপা ধরে রাখার অভিযানে আসা ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে দেয় দলটি। দিল্লিতে আফগানদের ২৮৪ রান তাড়া করতে নেমে স্পিন–ঘূর্ণিতে পড়ে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। মুজিব উর রেহমান ও রশিদ খান নেন তিনটি করে উইকেট।

এর আট দিন পর চেন্নাইয়ে পাকিস্তানের ২৮৩ রান মাত্র ৩ উইকেট হারিয়েই টপকে যায় আফগানরা। এর মধ্যে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দেয় আইসিসির সহযোগী সদস্যদেশ নেদারল্যান্ডস, যা ডাচ মিডিয়ায় ‘দ্য মিরাকল অব ধর্মশালা’ নামে অভিহিত হয়। আফগানিস্তান পরে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও হারায়।

৪. ম্যাক্সওয়েলের রেকর্ড
মার্করামের বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড তিন সপ্তাহও স্থায়ী হতে দেননি ম্যাক্সওয়েল। ২৫ অক্টোবর দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪১ বলে শতক তুলে নেন ডানহাতি এ ব্যাটিং অলরাউন্ডার। সেদিন অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৩৯৯ রানের পেছনে ছুটতে গিয়ে ২১ ওভারে ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাক্সওয়েলের শতকটি ছিল ওয়ানডে ইতিহাসে চতুর্থ দ্রুততম। ১ নম্বরে আছে ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে শতক।

৫. অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রান উৎসব
এক বছরের বেশি সময় পর ধর্মশালায় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ম্যাচে ট্রাভিস হেড-ডেভিড ওয়ার্নারের ১৭৫ রানের জুটির ভিতের ওপর দাঁড়িয়ে ৫০ ওভারে ৩৮৮ রান তোলে অস্ট্রেলিয়া। হেড ১০৯ ও ওয়ার্নার ৮১ রানের ইনিংস খেলেন। রানতাড়ায় রাচিন রবীন্দ্রের ১১৬ রানে ভর করে ৩৮৩ রান তোলে নিউজিল্যান্ড। দুই দল মিলিয়ে ওঠে ৭৭১ রান, যা বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড, পেছনে পড়ে যায় এবারের আসরেই শ্রীলঙ্কা–দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৭৫৪ রানের রেকর্ড। ৫ রানে হেরে যাওয়া ম্যাচে নিউজিল্যান্ডের ৩৮৩ রান বিশ্বকাপে হেরে যাওয়া দলের সর্বোচ্চ।

 

৬. শ্রীলঙ্কা-ভারত ম্যাচ
সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। সেই দুঃস্মৃতি ফিরে আসে বিশ্বকাপে মুম্বাইয়ের ম্যাচেও। ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা এবার গুটিয়ে যায় ৫৫ রানে। ৫ জন ব্যাটসম্যানই কোনো রান করতে পারেননি, এর মধ্যে দুই ওপেনারই গোল্ডেন ডাকে আউট হন। ভারতের হয়ে ১৮ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি।

৭. ফখরের ঝড়ো ব্যাটিং
হারলেই সেমিফাইনালের সম্ভাবনা শেষ, এমন সমীকরণ নিয়ে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। আগে ব্যাট করে রাচিন রবীন্দ্রের বিশ্বকাপে তৃতীয় শতকের সুবাদে ৬ উইকেটে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। রানতাড়ায় ঝড়ো এক ইনিংস খেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ১১ ছয় ও ৮ চারে ৮১ বলে তুলে ফেলেন ১২৬ রান। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস নিয়মে ম্যাচ জিতে যায় পাকিস্তান।

৮. কিং কোহলি
৫ নভেম্বর ছিল বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। আর এদিনই কলকাতার ইডেন গার্ডেনে ৭০ হাজার দর্শকের সামনে ১১৯ বলে শতক পূর্ণ করেন কোহলি। এটি ছিল ওয়ানডেতে তার ৪৯তম শতক। এর মাধ্যমে শতকসংখ্যায় শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেন কোহলি। টেন্ডুলকারের এর জন্য ৪৫০ ইনিংস লাগলেও কোহলির লেগেছে মাত্র ২৭৭ ইনিংস।

৯. টাইমড আউট বিতর্ক
দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। আগের ব্যাটসম্যান আউট হওয়ার পর নির্ধারিত দুই মিনিটের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত না হওয়ায় তাঁর আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়মানুযায়ী আম্পায়াররাও আউট ঘোষণা করেন। ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম ‘টাইমড আউটে’র ঘটনা। ম্যাচ শেষে বাংলাদেশ দল ও সাকিবের আউটের আবেদনকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন ম্যাথুস। আর সাকিব বলেন, দলের জয় নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ নিয়ে ক্রিকেট–বিশ্বে ক্রিকেটীয় চেতনার অনুসরণ নাকি আইনে থাকা সুযোগের সদ্ব্যবহার—বিতর্ক আবার চাঙা হয়ে ওঠে।

১০. ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরি
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মতে এটিই ‘ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস’। মুম্বাইয়ে আফগানিস্তানের ২৯১ রান তাড়া করতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। হারতে বসা ওই ম্যাচে কামিন্সকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে জিতিয়ে দেন ম্যাক্সওয়েল। ক্র্যাম্প করায় দৌড়ানোর ক্ষমতা সীমিত হয়ে পড়লেও স্রেফ চোখ ও হাতের জোরের ওপর ভর করে একের পর এক বড় শট খেলে ২০১* রানের অবিশ্বাস্য এক ইনিংসে ম্যাচ বের করে নেন ম্যাক্সওয়েল। ১২৮ বলের ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছয়।

Post Views: 222

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d