রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর-৩ (সদর- আংশিক সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ৩২৬। এছাড়াও রংপুর-১ (গংঙ্গাচড়া-আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি কেটলি প্রতীকে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান (রাঙ্গা) ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট।
রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক...





