Friday, November 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

প্রথম মন্ত্রিসভায় আসছেন ১৪ জন

admin by admin
January 11, 2024
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। আজ বুধবার রাতে তাঁদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী প্রথমবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। অবশ্য তাঁদের কেউ কেউ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে। আগামীকাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার থাকছেন ৩৭ জন।

জানা গেছে, প্রথমবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সাতজন। তাঁরা হলেন মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুর রহমান, আবদুস সালাম, মো. জিল্লুল হাকিম, নাজমুল হাসান ও সামন্ত লাল সেন। আর প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

মন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া মো. আব্দুস শহীদ নবম সংসদে ক্ষমতাসীন দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার তিনি সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একসময় প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ’৯৬ সালের সরকারে কোনো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য। উবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালের উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা উবায়দুল মোকতাদির এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার দ্বিতীয় দফায় ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় আবদুর রহমান এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালাম এর আগেও সংসদ সদস্য ছিলেন। মেজর জেনারেল (অব.) সালাম ময়মনসিংহ-৯ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মো. জিল্লুল হাকিম দেড় দশকের বেশি সময় ধরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তিনি এবার পঞ্চম দফায় রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে আছেন। নিজের এলাকা কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া সামন্ত লাল সেন চিকিৎসক হিসেবে দেশবাসীর কাছে পরিচিত মুখ। ২০১৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে–পরে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে পেট্রোলবোমায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সময় পরিচিত হয়ে ওঠেন ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া সিমিন হোসেন রিমি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। তিনি একাধিকবার নিজের এলাকা গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। গত বছর জুলাইয়ে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। এবারও তিনি ঢাকার এই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রুমানা আলী গাজীপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে। তিনি এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এবার তিনি প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আহসানুল ইসলাম প্রয়াত আওয়ামী লীগ হাজি মকবুল আহমেদের ছেলে। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এবার তৃতীয় মেয়াদে খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে প্রথম সংসদ নির্বাচন করার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মো. মহিববুর রহমান এবার দ্বিতীয় দফায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শফিকুর রহমান চৌধুরী বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০০৮ সালে সিলেট–২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বিতীয় দফায় ওই আসন থেকে সংসদে আসছেন তিনি।

নতুন মন্ত্রিসভায় পাঁচজন আসছেন, যাঁরা বিদায়ী মন্ত্রিসভায় না থাকলেও একসময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), সাবেক নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) এবং সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)।

Views: 351

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

by admin
November 26, 2026
0
2

সঞ্জয় কান্ত শীল, বিশেষ প্রতিনিধি কালিগঞ্জ, গাজীপুর।। গাজীপুরের কালীগঞ্জে কালিগঞ্জ পৌরসভা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এর অংশ...

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে   প্রধানমন্ত্রীকে অভিনন্দন

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

by admin
November 26, 2026
0
9

সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...

দিশেহারা আলু চাষিদের অবস্থা

দিশেহারা আলু চাষিদের অবস্থা

by admin
November 26, 2026
0
1

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি মৌসুমে আলু চাষ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে...

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

by admin
November 26, 2026
0
6

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা : ​কুমিল্লার বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন...

যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

by admin
November 26, 2026
0
6

‎মালিকুজ্জামান কাকা ‎যশোরে ২৭ নভেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে জেলা ভিত্তিক তিন দিনব্যাপী  ইজতেমা। এটি মাওলানা সাদ কান্দলভি অনুসারী ইজতেমা। যশোর...

এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি

এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি

by admin
November 26, 2026
0
23

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোর বই রচনা ও পরিমার্জনের কাজগুলো করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়গুলোর সাথে জাতীয় শিক্ষাক্রম ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা November 26, 2026
  • ২০০৪ সালের মামলা: ২২ বছর ধরে পলাতক বোরহান উদ্দিন, পুলিশি হয়রানির শিকার নির্দোষ পরিবার November 26, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 26, 2026
  • ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন November 26, 2026
  • বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে November 26, 2026
  • কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক November 26, 2026
  • নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুজ’র সমাবেশে উস্কানীমূলক বক্তব্যের পর দৌড়ে আত্মরক্ষা জয়দেব গাইনের November 26, 2026
  • সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না? November 26, 2026
  • ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি November 26, 2026
  • জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন November 26, 2026
  • হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক November 26, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান November 26, 2026
  • এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি November 26, 2026
  • জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা November 26, 2026
  • জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু November 26, 2026
  • কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন। November 26, 2026
  • ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ November 25, 2026
  • জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক November 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      November 26, 2026
      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      November 26, 2026
      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      November 26, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d