ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁয়ে রানীসংকৈল ডিগ্রী কলেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ৭ দিনের জন্য উদ্বোধন করা হয়েছে ৩১ তম বৈশাখী মেলা। মেলা উদযাপন পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঠাকুরগাঁ ৩ আসনের জাপার সংসদ সদস্য এবং জাপার প্রেসিডিয়াম সদস্য ও সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি জনাব হাফিজ উদ্দিন আহমেদ। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ, লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলার চেয়ারম্যান ও কেন্দ্রীয় আ, লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য জনাব শাহরিয়ার আজম মুন্না, নির্বাহী অফিসার রকিবুল হাসান,আ, লীগের সভাপতি সইদুল হক, উপজেলার যুগ্ন আহবায়ক আহমেদ হোসেন বিপ্লব (ইট ভাটার মালিক), ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, ওসি সোহেল রানা, আ, লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক মেয়র আলমগীর সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের,উপজেলা জাপার যুব সংহতির সভাপতি জনাব জয়নাল আলী ও সাধারণ সম্পাদক ইসহাক আলী এবং বাচোর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব রুহুল মাস্টার। উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আনোয়ার ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






