স্টাফ রিপোর্টার ॥ ২০ এপ্রিল শনিবার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে এবং কাহারোল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তষ্ঠ এনএসভি টিউবেকটমি গ্রহীতা শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল উপজেলার পঃপঃ কার্যালয়ের মেডিকেল অফিসার ও এমসিএইচএফপি ডাঃ দেবব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিক। পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তষ্ঠ এনএসভি টিউবেকটমি গ্রহীতা শীর্ষক তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ও দিনাজপুরের ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মোঃ রেজাউল হক। মুক্ত আলোচনা করেন সাংবাদিক কাশী কুমার দাস, সেবা গ্রহীতা মোঃ রবিউল ইসলাম, মোঃ শহিদুল, মোছাঃ মিরা, ইউপি সদস্য ঝর্না রানী ও নারগিস ছাত্তার এবং পরিবার কল্যাণ সহকারী সামসুন নাহার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ ওবায়দুর রহমান। বক্তারা বলেন, সুস্থ্য মা থাকলে সুস্থ্য সন্তান থাকবে এবং সুস্থ্য জাতি গড়ে উঠবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে পুরুষদের আন্তরিকভাবে মেয়েদের পাশে থাকতে হবে। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল করতে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহীতাদের মাঝে সেতুবন্ধন রচনা করে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে হবে। এরজন্য যেমন চাই সচেতনতা বৃদ্ধি ঠিক তেমনি চাই প্রচার-প্রচারণা। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সুন্দরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও মোঃ বজলুর রশিদ, এফডাব্লিউডি আজমেরী রেশমা ও এফপিআই মহশিন-উল-আলম। অনুষ্ঠানে ঢাকা হতে আগত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসি এসডিপি’র প্রতিনিধি মোঃ হামিদুল ইসলাম ও মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






